

বিক্রমজিৎ ভট্টাচার্য২রা, ফেব্রুয়ারি ২০১৩
ইউরোপ জুড়েই বাড়ছে দারিদ্র্য, বিগত এক বছরে পর্তুগালে প্রভাব সবচেয়ে বেশী। স্পষ্ট হচ্ছে মেরুকরণ—একদিকে বড়লোক, অন্যদিকে গরিব-মধ্যবিত্ত শ্রেণী অবলুপ্তির পথে। দেশটিকে অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য আই এম এফ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক—এই ত্রয়ী সংস্থার দেওয়া রূপরেখা প্রণয়ন করেও ঠেকানো যাচ্ছে না ক্রমবর্দ্ধমান বেকারী ও দারিদ্র্যের হার।...
>>>

২রা, ফেব্রুয়ারি ২০১৩
বিশ্ববরেণ্য লোকশিল্পী ভিক্টর জারার হত্যাকাণ্ডে অভিযুক্ত চার প্রাক্তন সেনা আধিকারিককে গ্রেপ্তার করলো পুলিস। সম্প্রীতি চিলির আদালত এই বর্বরোচিত খুনের ঘটনায় দেশের আট সেনাকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। ১৯৭৩ সালের ১৬ই সেপ্টেম্বর নৃশংসভাবে জারাকে খুন করা হয়। চিলিতে স্বৈরাচারী সেনানায়ক অগাস্তিনো পিনোচেতের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক দিনের মধ্যে খুন হন জারা।...
>>>

১৯শে, জানুয়ারি ২০১৩
৩১ কোটির বেশি জনসংখ্যার মার্কিন দেশে ব্যক্তি মালিকানায় থাকা আগ্নেয়াস্ত্রের সংখ্যা ছুঁতে চলেছে ৩০ কোটি। যার অধিকাংশই নথিভুক্ত নয়। এই হারে বৃদ্ধির অর্থ চলতি দশকের শেষে প্রতিটি মার্কিন পুরুষ, নারী ও শিশুর কাছে থাকবে আগ্নেয়াস্ত্র।
নীলাদ্রি সেন
গত বছরের ঘটনা। বড়দিন আসতে বাকি দু’সপ্তাহেরও কম। উৎসবের সাজে সেজে উঠতে চলেছে ওবামার দেশ। এমন সময়ে স্কুল চত্বরে বন্দুকবাজদের অতর্কিত হামলা। রক্তে ভেসে গেল ক্যাম্পাস। নিহত ২০ জন শিশু ও প্রাপ্তবয়স্ক ৬।...
>>>

কৌশিক বিশ্বাস১৯শে, জানুয়ারি ২০১৩
বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী অর্থসঙ্কটের দরুন অস্থিতি ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। রাষ্ট্র্সঙ্ঘ সম্প্রতি ‘বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা ২০১৩’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নের ঋণসঙ্কট ও মার্কিন অর্থনীতির সামনে হাজির হওয়া পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ (ফিস্কাল ক্লিফ)’এর দরুন নতুন করে বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে বলে সাবধান করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১২ সালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি মার খেয়েছে। এবং আশা করা হচ্ছে ২০১৩-২০১৪ সালেও তা ‘অবনমিত’ থাকবে।...
>>>
বিক্রমজিৎ ভট্টাচার্য১৯শে, জানুয়ারি ২০১৩
ওবামা প্রশাসনের দ্বিতীয় ইনিংসে ওবামা থাকবেন তার ‘পুরানো ট্র্যাডিশনেই’ এবং সময়ের সাথে সাথে অত্যাচারের মাত্রা আরও বাড়বে মার্কিন-বিরোধী দেশও শক্তিশালীর উপর, ইঙ্গিত সেরকমই।
প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরের চার বছর ওবামা এবং তার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার দক্ষতার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এ-এর বিরুদ্ধে ওঠা সমস্ত রকম ‘অত্যাচারের’ বাহিনীগুলোকে খুব আগ্রাসীভাবেই নস্যাৎ করার কাজটি করেছিলেন।...
>>>

কৌশিক বিশ্বাস১২ই, জানুয়ারি ২০১৩
মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তান। যেখানে গত মাসে নিষিদ্ধ ঘোষিত হয়েছে সাপ্তাহিক পত্রিকা রেসপাবলিকা এবং ভিডিও সংবাদ সংস্থা স্ট্যানকেজেড। স্পষ্টতই রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভের সরকারের সমালোচনাকারী স্বাধীন প্রচারমাধ্যমগুলিকে বন্ধ করে দিতে চাইছে অভিশংসক কর্তৃপক্ষ। অভিশংসক-সাধারণ (প্রসিকিউটর জেনারেল)-এর দপ্তরের তরফে একটি আদালতকে রেসপাবলিকা এবং ভজ্গ্লিয়াড নামক দুটি সংবাদপত্র, স্যাটেলাইট টিভি স্টেশন কে প্লাস, সংবাদ পোর্টাল স্ট্যান টিভি এবং এই প্রচারমাধ্যমগুলির সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত ওয়েবসাইট বন্ধ করে দিতে বলা হয়েছে।...
>>>

সংবাদ সংস্থা১২ই, জানুয়ারি ২০১৩
উগ্রপন্থীদের অর্থ সাহায্য দেওয়ার অভিযোগ উঠলো ইথিওপিয়ার এক প্রবীণ রাজনীতিবিদের স্ত্রীর বিরুদ্ধে। আদ্দিস আবাবায় সৌদি আরবের দূতাবাস থেকে পাওয়া অর্থ তিনি এই কাজে ব্যবহার করেছে। সম্প্রতি ইথিওপিয়ায় এ নিয়ে মামলা শুরু হয়েছে। ঐ রাজনীতিবিদের স্ত্রীকে মামলায় অভিযুক্ত বলে ঘোষণা করেছে ইথিওপিয়ার ফেডারেল হাইকোর্ট।...
>>>

বিক্রমজিৎ ভট্টাচার্য ১২ই, জানুয়ারি ২০১৩
মোট ১০০ এর বেশি পরিবারের বাসস্থান এক গোরস্থানে বা কবরস্থানে। ঘটনাটি আফ্রিকা মহাদেশের কঙ্গো দেশের কিনহাসা শহরের। স্থানীয় প্রশাসন নীরব দর্শক প্রায়। এই ১০০টি পরিবারের মোট শিশুর সংখ্যা প্রায় ৫০০। যাদের বয়স এক বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত। কিনসুকা কবরস্থান। এনামেই এলাকাটি পরিচিত।
২০১০ সালে প্রথম এই কবরস্থানের ভেতরে অস্থায়ীভাবে বসবাস শুরু হয়, পরে ক্রমশ বাড়তে থাকে পরিবারের সংখ্যা।...
>>>

বিক্রমজিৎ ভট্টাচার্য৫ই, জানুয়ারি ২০১৩
চূড়ান্ত ক্ষতিগ্রস্ত প্রায় চার লাখ মানুষ, মোট জনসংখ্যার ২৫ শতাংশ। নেই প্রয়োজনীয় খাদ্য ও নিরাপদ বাসস্থান। এছাড়াও প্রায় ১ লক্ষ মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোর শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রত্যক্ষ মার্কিন মদতে দু’বছর ধরে চলা সিরিয়ার ‘গৃহযুদ্ধের’ বর্তমান পরিস্থিতি এটাই। দু’বছরে মোট নিহতের সংখ্যা প্রায় কুড়ি হাজার। রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ দপ্তরের কর্তা জন গিং বলছেন, ‘ভয়াবহ মানবিক সঙ্কটের মুখে সিরিয়া’।...
>>>

৫ই, জানুয়ারি ২০১৩
সাইপ্রাসের ত্রাণ প্রকল্পে লাভ হবে রাশিয়ার পুঁজিপতিদের!
ফাঁস করে দিয়েছে জার্মানির সংবাদমাধ্যম। মন্দায় সাইপ্রাসের অর্থনীতি। আর্থিক ত্রাণ প্রকল্প নিয়ে চলছে ইউরোপীয় ইউনিয়ন (ই ইউ)’এর সঙ্গে আলোচনা। কিন্তু এমন সময়ই গোল বেধেছে ঐ জার্মান সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর খবরকে ঘিরে। যাতে বলা হয়েছে, ত্রাণ প্রকল্পে মুনাফা করবেন রাশিয়ার পুঁজিপতিরা। সাইপ্রাসের ব্যাঙ্কে যাদের ইউরো রয়েছে। বলাবাহুল্য যার সিংহভাগই অসৎ উপায়ে আয় করা।...
>>>
পৃষ্ঠা : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 |
