
কৌশিক বিশ্বাস৬ই, অক্টোবর ২০১২
ইউরোপের মেহনতী মানুষ নতুন একদফা বর্বর সামাজিক আক্রমণের মুখোমুখি। যে প্রক্রিয়া আরম্ভ হয় গ্রিস, পর্তুগাল এবং আয়ারল্যান্ডে; আর চলে স্পেন ও ইতালিতে, সেই আবর্তে পড়েছে এখন ফ্রান্সও। উল্লেখ্য, বেপরোয়া ঋণ ও ফাটকার মাধ্যমে লগ্নিপুঁজির ধ্বংসাত্মক কার্যক্রমই বিশ্বময় সঙ্কট ডেকে এনেছে, যার শুরু ২০০৭-০৮ সালে। পরবর্তী দুই বছরে অর্থসঙ্কটের প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। পুঁজিবাদী ব্যবস্থায় দীর্ঘস্থায়ী সঙ্কট দেখা দিয়েছে।...
>>>

সংবাদ সংস্থা ৬ই, অক্টোবর ২০১২
শ্রমিক আন্দোলনে উত্তাল বাংলাদেশের নারায়ণগঞ্জ। কারখানার এক শ্রমিকের হত্যার প্রতিবাদে সম্প্রতি এখানে কয়েক হাজার মেহনতী মানুষ বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা পুলিসের ক্যাম্প এবং বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভের সামনের সারিতে ছিলেন অনেক মহিলা শ্রমিকও। পরিস্থিতি সামলাতে প্রশাসন এলাকায় বাংলাদেশের কুখ্যাত র্যাপিড অ্যাক্সান ব্যাটালিয়ানের জওয়ানদের মোতায়েন করে। সাত ঘণ্টা ধরে এই চলে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ।...
>>>

পল্লব মুখোপাধ্যায়২৯শে, সেপ্টেম্বর ২০১২
আগামী ৭ই অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লক্ষ ভেনেজুয়েলান তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। ওই দিন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে যিনি বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি ওদেশের সংবিধানের ২২৮ ধারা অনুযায়ী আগামী ছ’বছরের জন্য দেশকে নেতৃত্ব দেবেন। এটি ঠিকই যে দেশের ভবিষ্যৎ ভেনেজুয়েলার মানুষেরই হাতে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উঠে আসছে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন।...
>>>

নীলাদ্রি সেন২৯শে, সেপ্টেম্বর ২০১২
এই বিক্ষোভ শুধু মার্কিন দেশে তৈরি ইসলাম-বিরোধী ভিডিও ফিল্মের বিরোধিতায় নয়, ওবামার আগ্রাসী মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে নতুন শক্তির উত্থান।
শুধুই কি সাম বাসিলের বিতর্কিত ভিডিও ফিল্ম? না কি ‘ব্যাকফায়ার’?
ওবামার মধ্যপ্রাচ্য নীতিতে।
ওয়াশিংটন বিরোধী বিক্ষোভে জ্বলছে মধ্যপ্রাচ্য। দাবানল ছড়িয়েছে এশিয়া, আফ্রিকাতেও।...
>>>

নীলাদ্রি সেন২২শে, সেপ্টেম্বর ২০১২
ইসলাম বিরোধী অস্থিরতা গড়ে তুলে বেনগাজিতে লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত হত্যার অজুহাতে লিবিয়া উপকূল এখন মার্কিন রণসম্ভারে সজ্জিত।
লিবিয়ার উপকূল যেন রণক্ষেত্র!
নেপথ্যে বেজে চলেছে ওবামার রণদামামা।
‘ইউ এস এস লেবুন’, ‘ইউ এস এস ম্যাকফল।’ দুই মার্কিন রণতরী। ‘টোমাহক’ ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত উপকূলে।...
>>>

পল্লব মুখোপাধ্যায়২২শে, সেপ্টেম্বর ২০১২
১৯৫৯-র বিপ্লব থেকেই কিউবার স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার উন্নতি সাধনই ছিল সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কিউবাকে আলোচনায় টানা হয়। গোটা দুনিয়ার মধ্যে কিউবায় জন প্রতি সব থেকে বেশি সংখ্যক চিকিৎসক কাজ করছেন।
২০১২ সালে কিউবার মেডিক্যাল স্কুলগুলিতে ছ’বছরের পড়াশোনা শেষ করে ১১ হাজারের বেশি চিকিৎসক স্নাতক হয়েছেন।...
>>>

২২শে, সেপ্টেম্বর ২০১২
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে ন্যাটোর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মোট ৩৩৬টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাষ্ট্রপতি ওবামার আমলেই হয়েছে ২৮৪টি আক্রমণ। রাষ্ট্রপতি বুশের সময় হওয়া ৫২টি ড্রোন হামলার থেকে অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাফাই গেয়ে বলা হয়েছে, হামলা গুলির লক্ষ্য ছিল উগ্রপন্থীরা। কিন্তু ড্রোন হামলা থেকে রক্ষা পায়নি শিশুরাও।...
>>>

পল্লব মুখোপাধ্যায়১৫ই, সেপ্টেম্বর ২০১২
নয়া উদারনৈতিক অর্থনীতিকে কায়েম করার বিরোধীপক্ষের কর্মসূচীকে মানুষের সামনে উন্মুক্ত করার ডাক দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো সাভেজ। তাঁর অনুগামীদের কাছে এ আহ্বান জানান সাভেজ।
ভেনেজুয়েলার জোসে মারিয়া ভার্গাসে অবস্থিত স্পোর্টস সেন্টারে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট সাভেজ জানান, কর্মী এবং যুবদের কাঁধে এ এক বড় দায়িত্ব।...
>>>

নীলাদ্রি সেন১৫ই, সেপ্টেম্বর ২০১২
সারকোজি জামানার লণ্ডভণ্ড অর্থনীতি চোখের পলকে বদলে দেওয়া অসম্ভব। এর ওপরে রয়েছে ইউরোজান সঙ্কটের প্রভাব। যার বলি ফরাসী অর্থনীতি। তাই এই মুহূর্তে ফরাসী উঠোনে অত্যন্ত সতর্ক পদচারণার নতুন রাষ্ট্রপতি হলান্দে। তীব্র অর্থনৈতিক সঙ্কটের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায়।
নিয়ন্ত্রিত আর্থিক মন্দা। ফ্রান্সের তৃতীয় ত্রৈমাসিক চলতি অর্থবর্ষে। জানালো সেন্ট্রাল ব্যাঙ্ক অব ফ্রান্স। ফল সঙ্কুচিত আর্থিক বৃদ্ধি। ...
>>>

১৫ই, সেপ্টেম্বর ২০১২
পারচীনের সামরিক কেন্দ্রে কোন পরমাণু পরীক্ষা করা হয়নি। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আই এ ই এ)’কে জানিয়ে দিয়েছে ইরান। সম্প্রতি আই এ ই এ’র রিপোর্টে বলা হয়েছিল ইরান পরমাণু পরীক্ষা চালিয়েছে। আর তা করা হয়েছে পারচীনের কোন এক সামরিক কেন্দ্রে।
এই রিপোর্টের তীব্র প্রতিবাদ করে ইরান। তেহেরানের তরফে জানানো হয় গোটাটাই মিথ্যা।...
>>>
পৃষ্ঠা : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 |
