গৌতমকুমার দাস১২ই, ফেব্রুয়ারি ২০১২
রত্নগর্ভা ময়মনসিংহ প্রকৃত স্বর্ণখচিত এক জনপদের নাম। ময়মনসিংহ মানে প্রাণের উৎসব, যার যাত্রা কেবলই সামনের দিকে। মহুয়া-মলুয়া-মদিনা-লীলা-চন্দ্রাবতীর এক আদি ও অকৃত্রিম লীলাভূমি ‘‘ময়মনসিংহ গীতিকা’’র সৃজনভূমি ঐতিহ্যের এই পাদপীঠ ময়মনসিংহ। নৈসর্গিক সৌন্দর্য এবং ইতিহাসের বহু সোনালি অধ্যায়ের গৌরবের স্বর্ণচিহ্ন এসবই সমৃদ্ধ করেছে ময়মনসিংহকে। ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহে প্রাচুর্যের চূড়ায় রয়েছে গোলাভরা ধান, গোয়াল-ভর্তি গোরু, পুকুরভরা মাছ, মেঠোসুরের আলাপন, ফসলের গান আর নবান্নের উৎসব। আনন্দ আর উৎসবের মধ্যে বেঁচে থাকা মানুষ তাই ‘Mymensing’-কে নিজেদের মতো করে অর্থ করে নেয়—” আমার লোকেরা গান গায়।’’...
>>>