আজকের দিনে



 

ছবির খাতা

সংগ্রাম বার্তা জাঠা

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

কলকাতা

খেলা

 

সংগ্রাম বার্তা জাঠা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

অন্যরাজ্যের খবর

শুদ্ধসত্ত্ব গুপ্ত৯ই, জানুয়ারি ২০১২
উত্তর প্রদেশ কি বদলে দেবে দেশের রাজনৈতিক সমীকরণ? ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যের সাত দফা ভোটের আগে এই আলোচনা ক্রমশ বাড়ছে। জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত বিধানসভা নির্বাচন পাঁচ রাজ্যে। পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরখণ্ডেও ভোট উত্তর প্রদেশের সঙ্গেই। তার মধ্যে মণিপুর এবং গোয়ায় সরকার কংগ্রেসেরই। কিন্তু, দেশের নজর টানছে বেশি উত্তর প্রদেশেই। যে রাজ্যে আসীন মায়াবতীর নেতৃত্বাধীন বি এস পি সরকার।...

>>>

মৃণাল রায় || লক্ষ্ণৌ ৯ই, জানুয়ারি ২০১২
তীক্ষ্ণ রাজনৈতিক মেধা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ২০০৭-এর রাজ্য বিধানসভা নির্বাচনে এক অভূতপূ্র্ব নজির গড়তে সক্ষম হয়েছিলেন মায়াবতী। সমাপ্তি ঘটেছিল দু’দশকেরও বেশি সময় ধরে চলা জোটবন্ধন রাজনীতির। সরকার গড়েছিলেন ৪০৩আসনবিশিষ্ট বিধানসভায় ২০৬টি আসন হাসিল করে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টিকে ১০৯আসনের ব্যবধানে পেছনে ফেলে দিয়ে। ডানা ছেঁটে ফেলেছিলেন বি জে পি-র। কংগ্রেসের মাথা চাড়া দেবার মতো অবস্থাই ছিল না।...

>>>

গণশক্তির প্রতিবেদন৯ই, জানুয়ারি ২০১২
বিরাট রাজ্যের সব অংশের মানুষের সমান উন্নয়নের জন্যই রাজ্য ভেঙে ছোট করার প্রয়োজন, দাবি তাঁর। বিরোধীদের দাবি ভোটের মুখে গিমিক। তাঁর পাল্টা, মোটেই ভোটের মুখে নয়- ২০০৭সালের নভেম্বরেই জনসমাবেশে প্রথম এই প্রস্তাব দিয়েছিলেন। দিল্লি আটকে রেখেছে অসাংবিধানিকভাবে। বিরোধীদের তীব্র প্রচার- দুর্নীতি, জমি অধিগ্রহণ আর ভেঙে পড়া আইন-শৃঙ্খলার মতো ইস্যু থেকে চোখ ঘোরাতেই রাজ্যভাগের নাটক। তাঁর জবাব, উত্তর প্রদেশের প্রতিটি প্রান্তের মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে একমাত্র ছোট রাজ্য হলেই। তাই যারা এর বিরোধিতা করবে, ভোটে তারা সাফ হয়ে যাবে।...

>>>

গণশক্তির প্রতিবেদন৯ই, জানুয়ারি ২০১২
...

>>>

নিজস্ব প্রতিনিধি৩১শে, অক্টোবর ২০১১
এই নরেন্দ্র মোদী যেন অচেনা। কিছু দিন আগেও যে গুজরাটে সংখ্যালঘু গণহত্যার দায় তুড়ি মেরে উড়িয়ে দিত। বরং মোদী এখন কোমড় বেধে নেমেছেন। নিজের কলঙ্কজনক অতীত সন্তর্পণে আড়াল করতে। তাই গুজরাটের মুখ্যমন্ত্রীর গলায় এখন মুসলিম প্রীতির সুর। সুচতুরভাবে নিজেকে সরিয়ে দেখাতে চাইছেন ২০০২সালে রাজ্যে ঘটনা সংখ্যালঘু গণহত্যার ঘটনা থেকে। কারণ একটাই, ২০১২সালে গুজরাটে বিধানসভার ভোট।...

>>>

নিজস্ব প্রতিনিধি২২শে, আগস্ট ২০১১
হরিয়ানার পর পাঞ্জাবেও জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলনে নামলেন মানসা জেলার কৃষকরা। রাজ্যে নতুন তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য এই জমি অধিগ্রহণ চলছে। এর সঙ্গে রাজস্থানেরও তিনটি শহরে রিং রোড প্রকল্পের বিরোধিতায় সেখানকার চাষীরা আন্দোলন চালাচ্ছেন। তাঁদের দাবি প্রয়োজনের অতিরিক্ত জমি ফিরিয়ে দিতে হবে। এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে হবে। জমি অধিগ্রহণের বিরোধিতায় ২রা আগস্ট থেকে কৃষকরা আন্দোলনে বসার সিদ্ধান্ত নিয়েছেন।...

>>>

গৌতম মুখার্জি ২২শে, আগস্ট ২০১১
একজন বা দু’জন কোনো দোষ করলে তার দায় গোটা সম্প্রদায় বা এলাকাবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় কি? স্বাভাবিকভাবেই উত্তর হবে না। তেমনটা করা উচিতও নয়। কিন্তু এটাই ঘটেছে কর্ণাটক উপকূলের শহর ভাতকলের ক্ষেত্রে। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত দুই ভাই ইকবাল এবং রিয়াজের এই শহরের যোগ রয়েছে, তাদের আত্মীয়রা সেখানে বাস করে। পরে ইয়াসিন নামে আরও একজনকে পাওয়া গেছে যার সঙ্গে ভাতকলের সম্পর্ক রয়েছে।...

>>>

দেবযানী ভট্টাচার্য৭ই, মার্চ ২০১১
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামছাড়াভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। এটা কে কি তোমরা উন্নতির প্রতীক বলবে? — বললেন বিজয়ওয়াদার কুন্দাভারি কুণ্ডারিকা গ্রামে ৪৭ বছরের কৃষক মানদালা বুলি বাবু। তাঁর মতে ‘‘কৃষকরা খুব বেশি হারে সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে।...

>>>

শান্তনু ব্যানার্জি৭ই, মার্চ ২০১১
কুঁড়ের এক কোণে পড়ে ছিলো ক্ষয়ে যাওয়া এক চিলতে লাক্স সাবান। এই অপরাধেই পরিবারটির জুটলো না বি পি এল কার্ড! হরিয়ানার ফরিদাবাদ জেলার খেরি কালান গ্রামে ঘটে যাওয়া এমনই বিচিত্র ঘটনার সাক্ষী নম্বরিদার ভগবান সিং। সরকারী আধিকারিকদের গ্রামের পথ-ঘাট চিনিয়ে দেওয়া দলিত সম্প্রদায়ের এই মানুষটির জীবিকা। গ্রামে বি পি এল তালিকা তৈরি হয়েছে ঠিকই। কিন্তু তালিকাটি ভুলে ভরা। সরাসরি স্বীকার করলেন ভগবান সিং। এদিকে বাজার আগুন। সমাজের প্রান্তিক অংশের মানুষের নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা। আর এমন সময়ই এ পি এল-বি পি এল বিভাজনের মোনমোহিনী খেলা। আজও রেশন দোকানের বাইরে সাইনবোর্ড ঝোলে। কিন্তু গণবণ্টনের অবস্থা তথৈবচ।...

>>>

গণশক্তির প্রতিবেদন৭ই, মার্চ ২০১১
খাদ্যদ্রব্যের মূল্য গত দু’বছর ধরে ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের আম-আদমি মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্বিতীয় ইউ পি এ সরকার আসার পর থেকে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।...

>>>

পৃষ্ঠা :   1 | 2 |