

অশোক দাস১৮ই, মে ২০১৩
বিগত শতাব্দীর চারের কিংবা পাঁচের দশকে সেযুগের বিখ্যাত কৌতুকাভিনেতা ও শিল্পী নবদ্বীপ হালদারের দুটি কৌতুকগীতি একটি রেকর্ডে প্রকাশিত হয়েছিল। ময়ূরের ছবি আঁকা সেনোলা কোম্পানি থেকে প্রকাশিত এই রেকর্ডের একপিঠে ছিল ‘ফ্যাণ্ডা ফ্যাচাং তরকারি’ আর একটা পিঠে ছিল ‘শরীরটা আজ বেজায় খারাপ’। গান দুটিই ভোজন বিষয়ক, শৈশবে শুনেছি বলে গীতিকারের নাম মনে নেই। শরীরটা আজ বেজায় খারাপ, বিশেষ কিছু খাবো না/আমায় মাংস দিও সের দেড়েকের, চপ কাটলেট দু’চারখানা।’ দেড় সের মাংস এবং বেশ কিছু চপ কাটলেট খাওয়ার পরেও বাঙালীর রসনা মিষ্টান্নের জন্য লালয়িত হয়।...
>>>

কৃশানু ভট্টাচার্য২৭শে, এপ্রিল ২০১৩
কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান প্রয়াত কার্তিকেয়চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রলালের বিবাহ। পাত্রী কলকাতার হোমিওপ্যাথি ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের জ্যোষ্ঠা কন্যা সুরবালা। ১৮৮৭-র এপ্রিল মাস। কৃষ্ণনগরের কয়েকজন সম্ভ্রান্ত হিন্দু বরযাত্রী। আর রয়েছেন ভ্রাতা জ্ঞানেন্দ্রলাল রায়। মাঝরাস্তায় বাড়ির পথ ধরলেন বরযাত্রীরা। কারণ দ্বিজেন্দ্রলালের বরযাত্রী হিসাবে যোগ দিলে তাদের একঘরে হতে হবে। দ্বিজেন্দ্রলালের অপরাধ তিনি ১৮৮৪ সালের এপ্রিল মাসে সমাজের নিয়ম ভেঙে কালাপানিতে গিয়েছেন। ..
>>>

১৩ই, এপ্রিল ২০১৩
সেই ১৯৭৩ সাল থেকে দীর্ঘ ৪০ বছর ধরে নাটকে কাজ করছেন। সামগ্রিক অভিজ্ঞতা কী?
আমার প্রথম মনে হয় যে, বৃহত্তর ভাবনা বা বৃহত্তর লক্ষ্যের দিকে পথচলা থেকে সরে আসিনি। অর্থাৎ, একটা ভালো থিয়েটারের উপস্থাপনার মধ্যে দিয়ে তার বিভিন্ন চিন্তাভাবনাকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া, খেটে খাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজে কোনো পরিবর্তন হয়নি। স্কুল, কলেজ সহ বিভিন্ন স্থানে নাটক উপস্থাপনা করা, মধ্যবিত্ত সমাজের মানুষের মধ্যে আমাদের নাটক নিয়ে পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে সমানাধিকারের সমাজ সম্পর্কে জোরালো মনোভাব বলার চেষ্টা আমরা করে থাকি। এই মানসিকতার বদল হয়নি।...
>>>

শেখ শুভদয়৬ই, এপ্রিল ২০১৩
রোদ মাথায় ছেলেটা বেরিয়েছিল। মিছিলের ডাকে বাড়ি থেকে বের হলে যেমন হয়, বুকের মধ্যে বৈঠা বায় প্রিয়তম কবিতার মৃত্যুহীন পঙ্ক্তিগুলি, মনে হয় হালকা হাওয়ায় পার হয়ে যাচ্ছি পথ। গলায় এসে হঠাৎ পাপড়ি মেলে সাথীদের সঙ্গে গাওয়া গান, এবার তো উড়ে পার হয়ে যাওয়া পথ।
রোদ! কোথায় রোদ, এই বয়স, এমন সময় অমন মাঝ চৈত্রের রোদও গায় শানায় নাকি! ছেলেটা নিশ্চয়ই নিজের সঙ্গে কথা বলছিল। একুশ-বাইশ বছরের ছেলে মিছিলে বের হবার আগে যেমন নিজের সঙ্গে কথা কয়। একটু পরেই বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে কত কথা, পাঁজরের খোলের মধ্যে টানটান পর্দায় ঘা মেরে ড্রাম বিটিং-এর মতো স্লোগান, দামামার মতো স্লোগান!
ছেলেটা মিছিলের ডাকে বাড়ি থেকে রোদ মাথায় বের হবার সময় কী উল্লাসে নিজের সঙ্গে কথা কইছিল।...
>>>
সৌমিত্র দস্তিদার৬ই, এপ্রিল ২০১৩
শহর!
লোকে বলে, তোর কাছে ক্লান্ত হয়ে পড়া মৃত্যুর সমান আমারও সেই রকম মনে হয়
তবে শোন শহর
সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোকে নিয়ে ক্লান্ত
অথবা এমনও মনে হয়
আমার মাথার ওপর থেকে সেই পিতার ছায়াটা
সরে গেছে
যা এতোদিন নিরাপত্তা দিয়েছিল আমাকে।
>>>

কৃশানু ভট্টাচার্য৯ই, ফেব্রুয়ারি ২০১৩
নদীয়া জেলার ফুলিয়াকে বাংলার মানুষ চেনেন তাঁতের শাড়ির জন্য। আর বিখ্যাত ফুলিয়ার ছানা, ঘি। ফুলিয়ার মানুষের কাছে ফুলিয়াকে নিয়ে গর্বিত হবার আর একটি বিষয় আছে —কৃত্তিবাস। ফুলিয়া কৃত্তিবাসের জন্মভূমি, কর্মভূমি এবং বিশ্রামভূমি। এখানেই সসম্মানে রাখা আছে কৃত্তিবাসের সমাধি। হয়তো সংস্কৃতিপ্রেমী নগরকেন্দ্রিক মানুষ এই খবর রাখেন না। তবুও ৯৮বছর ধরে কৃত্তিবাস পণ্ডিতকে মনে রেখে সশ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন ফুলিয়াবাসী।...
>>>

প্রণব ব্যানার্জি২রা, ফেব্রুয়ারি ২০১৩
এরাজ্যে বসবাসকারী সংখ্যালঘু ভাই-বোনদের এক চরম সর্বনাশ ও সাম্প্রদায়িক হিংসার মধ্যে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি মমতামুগ্ধ ও মমতাপ্রেমী সংবাদপত্র থেকেই মমতাদেবীর অতীত ও বর্তমানের সাম্প্রদায়িক কাণ্ড-কারখানার কিছু উদাহরণ তুলে দিলাম:
২১-০৪-২০১২তারিখে বর্তমানের ভেতরের পাতায় যা লেখা হয়েছে তা এরকম, ‘‘ইমাদের জন্য ভাতা ঘোষণার বিরুদ্ধে এবার সরব হল বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবা সংঘ।...
>>>

শঙ্কর ঘোষাল১৯শে, জানুয়ারি ২০১৩
গরিবের ঘরের মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে এই মাত্র ১৮মাসেই। এমন ছবি বাংলার প্রতি গ্রামে গ্রামে। সেই হারানো সম্পদের তালিকা নিয়েই মেমারীর অপর্ণা মাজি, ভারতী মণ্ডলরা হিসাব চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে।
সামনে পঞ্চায়েত নির্বাচন। এই ১৮মাসে কি প্রতিশ্রুতি পূরণ করেছে তৃণমূল? আর কী পেলেন গ্রামের মানুষ পরিবর্তন’র সরকারের কাছে? তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে গ্রাম গ্রামে। পরিবর্তনের স্বপ্ন কেমন ছিল, কি হলো এই সময়ে?...
>>>

জলধর মল্লিক১২ই, জানুয়ারি ২০১৩
একটা শতকের উদয় হয়। তারপর তার নিজের সময়কাল পূর্ণ করে অস্ত যায়। শুরু হয় নতুন শতকের। কালের নিয়মে এমনি করে কত শত শতকের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীর বুকে। এদের মধ্যে কোনো কোনো শতক নিজস্বতার গুণে হয়ে ওঠে অনন্য, যেমনটি হয়েছে অবিভক্ত বাংলার বুকে উনিশ শতক। নানান ঐতিহাসিক কারণে এই শতকটি যে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্তের একাংশের ধ্যানধারণার জগতে বিপুল পরিবর্তন নিয়ে আসে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।...
>>>

৫ই, জানুয়ারি ২০১৩
বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমর পালের বাড়িতে যখন পৌঁছলাম তখন বেশ কুয়াশাজড়ানো সকাল। উনি টালিগঞ্জের যেখানে থাকেন তখনও সেই পাড়ায় কেমন ঘুম ঘুম ভাব। তাঁর বাড়ি খুঁজতে হয় না। লোকে এক কথায় চোখ বুজে দেখিয়ে দেন।
তাঁর বাড়িতে পৌঁছে, বারান্দা ভেঙে যখন আধ ভেজানো দরজা দিয়ে উঁকি দিলাম তখন বিরল এক দৃশ্যের মুখোমুখি হলাম। ঘরের খোলা জানালার দিকে হাতে একতারা নিয়ে অমর পাল গাইছেন গান। খোলা জানালার পাশে গাছের ডালে একটা ফিঙে।...
>>>
পৃষ্ঠা : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
