আজকের দিনে



 

ছবির খাতা

সংগ্রাম বার্তা জাঠা

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

 

সংগ্রাম বার্তা জাঠা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

জেলা

নিজস্ব সংবাদদাতা
মাথাভাঙা, ১৭ই মে — কোচবিহারে অন্য ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছে অবৈধ চিট ফান্ডের ব্যবসা। সারদা কাণ্ডের পরে ৪৩টি লগ্নিসংস্থার কাছে চিট ফান্ডের ব্যবসা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠয়েছিল কোচবিহার সদর মহকুমা প্রশাসন। তবে ২৮টি সংস্থাকে চিঠি দেওয়া সম্ভব হয়। সদর মহকুমা প্রশাসন নড়েচড়ে বসার আগেই ১৫টি সংস্থা লগ্নিকারীদের আমানত লুট করে গা ঢাকা দিয়েছে। মহকুমা শাসকের দপ্তর থেকে গত ২৬শে এপ্রিল প্রথম দফায় ৩০টি কোম্পানিকে চিঠি পাঠানো হয়। বাকি ১৩টি কোম্পানিকে চিঠি পাঠানো হয় ২রা মে। ১৫টি সংস্থাকে অবশ্য চিঠি দেওয়া সম্ভব হয়নি। ওইসব চিঠির মধ্যে ১৯টি সংস্থা উত্তর পাঠিয়েছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর, ১৭ই মে —শুক্রবার দুর্গাপুর ইস্পাতনগরীতে দুর্গাপুর ইস্পাত নগর প্রশাসকের দপ্তরে বিক্ষোভ হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের চিকিৎসায় হয়রানি ও বঞ্চনার বিরুদ্ধে মুখর হন বিক্ষোভকারীরা। সি আই টি ইউ অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে এদিন প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী বিক্ষোভে শামিল হয়েছিলেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক পি কে দাস, প্রণব চক্রবর্তী, সুব্রত লাহিড়ী, প্রণব ভট্টাচার্য, স্বপন মজুমদার প্রমুখ। সভা পরিচালনা করেন ব্রজমানিক চক্রবর্তী। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেইল)-এর শ্রমিক-কর্মচারীরা অবসর জীবনে চিকিৎসা সুবিধা ‘মেডিক্লেম’ আদায় করেছেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম, ১৭ই মে— শুক্রবারও তৃণমূলীদের হুমকির মধ্যেই স্কুলে এলেন প্রধান শিক্ষক। পাশে নেই প্রশাসনও! আউশগ্রামের গুসকরা ২নং গ্রামপঞ্চায়েতের নওদা গ্রামের নওদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবলকুমার ঘোষকে এলাকার তৃণমূলীরা লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। এই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ণের জন্য জেলা সর্বশিক্ষা দপ্তর মাস ছয়েক আগে চার লক্ষ ৪ হাজার টাকা পাঠায় বলে জানান প্রধান শিক্ষক। এছাড়াও সর্বশিক্ষা দপ্তর দ্বিতীয় দফায় আরও ১ লক্ষ ১৭ হাজার টাকা স্কুলের বিল্ডিং পরিকাঠামো উন্নয়নের জন্য পাঠায়। ...

>>>

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া, ১৭ই মে — সংখ্যালঘু, তফসিলী জাতি, উপজাতি ভুক্ত ছাত্রছাত্রীদের পোশাক পরিচ্ছদ, সাইকেল ও পড়া‍‌শোনার বিবিধ সরঞ্জামের জন্য সর্বশিক্ষা অভিযান থেকে গত আর্থিক বছরে বাঁকুড়া জেলাকে এক পয়সাও দেওয়া হয়নি। কয়েক হাজার ছাত্রছাত্রী পোশাক, সাইকেল ও তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অথচ দু’পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে বর্তমান সরকার তাদের দু’বছরের গুণকীর্তন করে যাচ্ছে। প্রাথমিক ও উচ্চতর প্রাথমিকে ছাত্রছাত্রীদের রেফারেন্স বই-এর জন্য প্রতিটি বিদ্যালয়ে সর্বশিক্ষা থেকে গ্রন্থাগারের জন্য টাকা দেওয়া হতো। ...

>>>

নিজস্ব সংবাদদাতা
মাথাভাঙা, ১৭ই মে— মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চায় শতবর্ষ পেরিয়ে যাওয়া মাথাভাঙা হাইস্কুল। তাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিদ্যোৎসাহীদের দানের টাকা বাড়ছে ফিক্সড ডিপোজিট। শতাব্দী প্রাচীন এই স্কুলে পড়েছেন মনীষী পঞ্চানন বর্মা থেকে ভারতীয় রেল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বি সি গাঙ্গুলি’র মতো বিশিষ্টজনেরা। স্কুলের বর্তমান প্রধানশিক্ষক চৈতন্য পোদ্দার স্কুলের পুরানো দলিল দস্তাবেজ থেকে খুঁজে পান দীর্ঘদিন আগে মেয়াদ উত্তীর্ণ পসর মহম্মদ ট্রাস্টি ফান্ড নামে ২টি এবং অতুল স্মৃতি পুরস্কার নামে ১টি আমানতের কাগজপত্র।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মালদহ, ১৭ই মে — বৃহস্পতিবার রাত ঠিক বারোটা বেজে দশ মিনিট। মানুষ তখন ঘুমিয়ে পড়েছেন। ঠিক সেই সময়ে গোঁ গোঁ শব্দে ধেয়ে এলো মহাসেন। মাত্র পনেরো মিনিটের ঝড়। মুহূর্তের মধ্যে সব কেন যেন ওলোটপালট হয়ে গেল মালদহ জেলার বিভিন্ন প্রান্তে। ভেঙে গেল কিছু বাড়িঘর। ঝরে পড়লো গাছের আম। মহাসেনের তাণ্ডবে ক্ষতির মুখে বহু মানুষজন। তবে ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনও হিসেব করে উঠতে পারেনি জেলা প্রশাসন। মহাসেনের তাণ্ডবে সব চাইতে বেশি ক্ষতির মুখে পড়েছে ইংরেজবাজার ব্লকের ভারত বাংলদেশ সীমান্তের রায়পুর, আমজামতলা, পুরাতন মালদহ এবং রতুয়ার বেশ কিছু অংশ।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মালদহ, ১৭ই মে — মালদহ কলেজের এস এফ আই কর্মীদের উপর তৃণমূল ছাত্র পরিষদের ধারাবাহিক আক্রমণ, কলেজে ঢুকতে না দেওয়ার হুমকি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে শুক্রবার এস এফ আই একদিকে জেলাশাসক ও পুলিসসুপারকে স্মারকলিপি দিল। শহরে রাজ হোটেল মোড়ে পথ অবরোধ করে অবিলম্বে কলেজে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির জন্য প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানাল ছাত্ররা। রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠার পর বিশেষত ইংরেজবাজার বিধানসভা উপনির্বাচনের পর মালদহ কলেজ চত্বর একদল সমাজবিরোধীদের দখলে চলে গেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শামুকতলা, ১৭ই মে — ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিশোরী ও তরুণীদের ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে একটি পাচারকারী দল সক্রিয় হয়ে উঠেছে। মূলত বিভিন্ন চা বাগান ও বনবস্তি এলাকায় নারী পাচারের প্রবণতা দিন বাড়ছে। ডুয়ার্সের প্রত্যন্ত এলাকার মানুষের দারিদ্রের সুযোগকে ব্যবহার করছে একদল দালাল চক্র। অনেক ক্ষেত্রে নানা পারিবারিক জটিলতার কারণে পরিবারগুলি থানায় অভিযোগ জানাচ্ছে না। গত এক বছরে ডুয়ার্সের বিভিন্ন থানায় তরুণী ও কিশোরী পাচার সংক্রান্ত বিষয়ে প্রায় শতাধিক অভিযোগ জমা পড়েছে। তারই ভিত্তিতে পুলিস ১৭জন কিশোরীকে উদ্ধার করেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ, ১৭ই মে — আবারও আরামবাগ শহরে আরোও একটি চিট ফান্ড সংস্থার অফিসে হানা দিলো পুলিস। আরামবাগ‍‌ বাসস্ট্যান্ড সংলগ্ন এই অফিসে শুক্রবার বেলা আড়াইটে নাগাদ হানা দেয় পুলিস। হঠাৎই ঐ চিট ফান্ড সংস্থার অফিসে হানা দেওয়ায় স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিস ঐ সংস্থার আরামবাগ ব্রাঞ্চের অফিসে কর্তব্যরত চার কর্মীকে গ্রেপ্তার করেছে এদিনই। এছাড়াও যাবতীয় নথি বাজেয়াপ্ত করে। পুলিস সূত্রে জানা গেছে, কলকাতার টাওয়ার গ্রুপের আরামবাগ শহরে অফিস রয়েছে। এখানকার বাসিন্দা তথা এই সংস্থায় এক আমানতকারী আশিক হোসেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৭ই মে — হোমগার্ড নিয়োগের জন্য প্রার্থীদের আবেদনপত্রের পাহাড় সামলাতেই কালঘাম ছুটছে কোচবিহার জেলা পুলিসের। আবেদনপত্রের ভিত্তিতে কিভাবে ইন্টারভিউ হবে সেটাই ভাবছেন জেলা পুলিস সুপার। হোমগার্ডের শূন্যপদের সংখ্যা মাত্র ১৯৮। কিন্তু আবেদনপত্র জমা দিয়েছেন প্রায় ৩০ হাজার। ফলে বিপাকে পড়েছে জেলা পুলিস প্রশাসন। কিভাবে এই বিপুল সংখ্যক আবেদনকারীর আবেদনপত্র পরীক্ষা করে নাম নথিভুক্ত করে, নিয়োগ প্রক্রিয়া শেষ হবে ভেবে পাচ্ছে না পুলিস প্রশাসন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি, ১৭ই এপ্রিল — কর্পোরেশন এলাকার বাইরে চম্পাসারি গ্রামীণ এলাকার উন্নয়নের দাবিতে সি পি আই (এ‌ম)-র ডাকে প্রচার আন্দোলন চলছে। এই আন্দোলনের কর্মসূচীর পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে সি পি আই (এম)-র পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি অঞ্চলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কর্পোরেশন এলাকার সীমানা ছাড়িয়ে চম্পাসারির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্রমশই জনবসতি বাড়ছে। এই এলাকা সংলগ্ন ‍ রয়েছে মোহরগা-গুলমা চা বাগান।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মেমারি, ১৭ই এপ্রিল — সি পি আই (এম)জামালপুর জোনাল কমিটির উদ্যোগে পার্টির বর্ধমান জেলার প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড সৈয়দ শাহেদুল্লার জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনাসভা হয়। বৃহস্পতিবার বিকেলে জামালপুর পার্টিঅফিস সংলগ্ন মাঠে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে কমরেড শাহেদুল্লার ‘জীবন-কর্মধারা ও আমাদের দায়িত্ব’ বিষয়ে আলোচনা হয়। কমরেড শাহেদুল্লার স্মৃতিচারণ করে বিনয় কোঙার বলেন, ১৯৩৫ সালে মাত্র ৮জন সদস্য নিয়ে বর্ধমান পার্টি গড়ে তোলেন কমরেড শাহেদুল্লা সাহেব (মটর)।...

>>>

নিজস্ব সংবাদদাতা
হাওড়া, ১৭ই মে— সকালে প্রচার মিছিল তো বিকেলে ভোটারদের নিয়ে ছোট ছোট সভা। এইভাবেই প্রচার সারছেন হাওড়া লোকসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। শুক্রবার সকালে পশ্চিম হাওড়ার দালালপুকুর এলাকা থেকে প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যকে নিয়ে প্রচার মিছিল শুরু করেন বামফ্রন্ট কর্মীরা। সঙ্গে ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবী পাঠক, পার্টির হাওড়া জেলা ১১ নং জোনাল কমিটির সম্পাদক তুলসী দাস, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা জগন্নাথ ভট্টাচার্য, আর সি পি আই-এর জেলা সম্পাদক বিশ্বনাথ সরকার প্রমুখ।...

>>>

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী, ১৭ই মে — শুধু রাজ্যের গণতান্ত্রিক কাঠামো নয়, চিট ফান্ডগুলির সঙ্গে যোগসাজশে অর্থনৈতিক কাঠামোও ধ্বংস করছে তৃণমূল। সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। রাজ্যের গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে শিক্ষক সমাজকে। বৃহস্পতিবার এ বি পি টি এ পূর্বস্থলী উত্তর চক্রের উদ্যোগে পাটুলী স্টেশন বাজারে কালীতলা প্রাথমিক বিদ‌্যালয়ের হলে এক কনভেনশনে এই কথা উঠে আসে। আলোচনার বিষয় ছিলো আসন্ন ‘পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক সমাজের দায়িত্ব ও কর্তব্য’।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মালদহ, ১৭ই মে — চিট ফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত ও মদতদাতাদের কঠোর শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরতের দাবিসহ আদালতের নজরদারিতে সারদাকাণ্ডে সি বি আই তদন্তের দাবিতে শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ‍ফেডারেশনের গাজোল জোনাল কমিটির উদ্যোগে গাজোল ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই সাথে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিসী হেফাজতে হত্যার বিচার বিভাগীয় তদন্ত, সমস্ত সরকারী দপ্তরে শূন্যপদে নিয়োগ, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ...

>>>

নিজস্ব সংবাদদাতা
মাথাভাঙা, ১৭ই মে — ডি ওয়াই এফ আই-র মাথাভাঙা জোনাল কমিটির নেত্রী মীরা সরকারকে তৃণমূলীদের আক্রমণের ঘটনার পরে ১৬দিন কেটে গেলেও পুলিসী নিষ্ক্রিয়তায় একজনও দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। যুবনেত্রীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ডি ওয়াই এফ আই-র মাথাভাঙা জোনাল কমিটির সদস্যরা মিছিল করে মহকুমা শাসককে ৪দফা দাবিতে স্মারকলিপি দেয়।...

>>>

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম, ১৭ই মে— শুক্রবারও সকাল থেকে আউশগ্রাম ২নং ব্লক এলাকার অমরপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে দফায় দফায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ হয়। আক্রমণ পালটা আক্রমণ করতে জঙ্গলমহলের বিষ্ণুপুর গ্রামে তৃণমূলীরা পার্শ্ববর্তী ভূঁয়েরা ও তার আশপাশ গ্রাম থেকে অস্ত্র নিয়ে এসে জড়ো করে। কংগ্রেস কর্মী-সমর্থকরা গ্রামের বাসস্ট্যান্ডে বাঁধের পাড়ে এসে জড়ো হলে উভয়পক্ষের মধ্যে ফের বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৭ই মে — ইউনিস্টার ফিনক্যাপ নামে একটি লগ্নিকারী সংস্থার ম্যানেজারের বাড়িতে শুক্রবার হামলা চালালো আমানতকারীরা। মাথাভাঙা শহরের ১০নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আমানতকারীরা ম্যানেজার শুভঙ্কর বিশ্বাস ও তার দিদি তনুশ্রী বিশ্বাসের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এসে শুভঙ্কর বিশ্বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সংস্থাটি কয়েক কোটি টাকা তুলেছে বলে অভিযোগ।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী, ১৭ই মে— শুক্রবার চাকদহে পথ দুর্ঘটনায় সুচিত্রা বিশ্বাস নামে (২৫) এক মহিলার মৃত্যু হয়। তিনি মোটরবাইকে চেপে শিলিন্দায় বাড়ি ফিরছিলেন। সাথে ছিল তাঁর স্বামী ও পুত্র। দ্রুতগতিতে বনগাঁ-চাকদহগামী আসা এক বাস সজোরে মোটরবাইকে ধাক্কা দিলে সুচিত্রা বিশ্বাস পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

>>>

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর, ১৭ ই এপ্রিল — বহরমপুর শহরের অস্বাভাবিক জলসঙ্কট সমাধানের দাবিতে শুক্রবার অবস্থান বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে দাবি ওঠে অবিলম্বে বহরমপুর পৌর এলাকার সর্বত্র পানীয় জলের ব্যবস্থা করতে হবে। সি পি আই (এম)বহরমপুর শহর জোনাল কমিটির উদ্যোগে এদিনের অবস্থান বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টিনেতা শেখর সাহা, সুদীপ্ত ব্যানার্জি, পার্টিনেতা দেবাশিস মিশ্র, তরুণ মুখার্জি প্রমুখ। সভাপতিত্ব করেন সঞ্জিত দাস। এদিন পার্টির পক্ষ থেকে শ্বেতা চন্দ্র, তরুণ মুখার্জি, সুবল সরকার, ভাস্কর সেনগুপ্ত, স্বপন দাস পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৭ই মে — বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে গ্রাহকদের প্রতারণা করার অভিযোগ আনলো পাইওনিয়ার গোল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজিবর রহমান। শুক্রবার কোচবিহার শহরে তাদের মূল অফিসে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, রাজ্যজুড়ে চিট ফান্ডের কবলে পড়ে প্রতারিত হয়েছে সমাজের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে সমাজের প্রায় ১০০ শতাংশ মানুষের সাথে প্রতারণা করছেন। চিট ফান্ডগুলির তুলনায় স্বর্ণ ব্যবসায়ীরা আরও বড় প্রতারক বলে তিনি অভিযোগ করেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
পুরু‍‌লিয়া, ১৭ই মে — ফের পথ দুর্ঘটনায় ছৌ-নাচের দল। বরাবাজার থানার কাইপাড়া গ্রামের কাইপাড়া নব যুব সংঘ ছৌ স্বনির্ভর দল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠান করতে যাচ্ছিল বাঁকুড়ার খাতরাতে। মানবাজার-বরাবাজার রাস্তায় দুলালডি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছৌ দলের সবচেয়ে প্রবীণ সদস্য নগেন্দ্রনাথ মাহাতো (৬০)-র। আহত হন ২৬ জন ছৌ শিল্পী। আহতদের মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ১৯ জনকে পাঠানো হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। ...

>>>

নিজস্ব সংবাদদাতা
রানঘাট, ১৭ই মে — নদীয়া জেলা কৃষকসভার উদ্যোগে জেলার ৪টি ব্লক এলাকায় ১৬দফা দাবিতে শুক্রবার বিকেলে স্থানীয় বি ডি ও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়। এর আগে এদিন ৪টি ব্লকে কৃষকরা মিছিল করে এসে স্থানীয় বি ডি ও দপ্তর প্রাঙ্গণে জমায়েত হন। সেখানে দাবি সনদ নিয়ে বি ডি ও’কে ডেপুটেশন দেওয়া হয়। বিকেলে কৃষকসভার কৃষ্ণগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে মাজদিয়া ও কৃষ্ণগঞ্জ ২টি লোকাল কমিটির আহ্বানে পৃথকভাবে মিছিল হয়। মিছিল কৃষ্ণগঞ্জ লোকাল কমিটি দপ্তর থেকে শুরু হয়।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মশাট, ১৭ই মে — তৃণমূল কংগ্রেস পরিচালিত চণ্ডীতলা-১নং পঞ্চায়েত সমিতির চরম অবহেলায় এলাকার কৃষিসেচ প্রকল্পগুলি এখন ধ্বংসের মুখে। বামফ্রন্ট আমলে এখানকার গরিব কৃষিজীবী মানুষের দাবি ও চাহিদাকে মর্যাদা দিয়ে মাঠে মাঠে বসানো হয়েছিল বেশকিছু গুচ্ছ মিনি ডিপ টিউবওয়েলসহ বড় বড় মাঠজুড়ে কয়েকটি ডিপ টিউবওয়েলও। যার মধ্য দিয়ে ক্ষুদ্র কৃষি সেচ সম্প্রসারণের সুযোগ বাড়ে। এলাকায় চাষবাসের ব্যাপক উন্নয়ন ঘটে। শুখা মরসুমে বোরো ধানের চাষসহ তিল ও অন্যান্য সবজি ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়তে থাকে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান, ১৭ই মে — পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলীরা গরিব মানুষের উপর আক্রমণ বাড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে বর্ধমান সদর থানার সড্ড্যা গ্রামে গরিব পাড়ায় একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়। যদিও মানুষ ঐক্যবদ্ধভাবেই তার প্রতিরোধ করেছেন। গত বুধবার তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামের সমস্ত লালপতাকা খুলে ফেলে দেয়। তারও প্রতিবাদ করেন গ্রামের সবমানুষ। ফের তারা লালপতাকা টাঙিয়ে দেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার, ১৭ই মে — কাজের প্রলোভন দেখিয়ে ছয় শিশুকে ভিনরাজ্যে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেলো দুই পাচারকারী। শুক্রবার সকালে আলিপুরদুয়ার ১নম্বর ব্লকের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে মেজবিলগ্রাম থেকে ৬শিশুকে কাজ দেবার নাম করে আরুণাচলে নিয়ে যেতে বাসে ওঠে এক মহিলা ও এক যুবক। বাসের অন‌্যান্য যাত্রীদের সন্দেহ হয়।...

>>>

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জে, ১৭ই মে — বি এস জওয়ানদের মরধরে জখম হলেন প্রায় ১২জন গ্রামবাসী। গ্রাম পুরুষশূন্য। পুলিস পিকেট বসানো হয়েছে। গোয়ালপোখর থানার শ্রীপুর সীমান্ত ক‌্যাম্পের চিরচিরিয়া গ্রাম শুক্রবার সকালে ছাগল ছড়াতে যায় দুই কিশোরী। টহলদার দুই বি এস জওয়ান তাদের কটুক্তি করে। ভয়ে তারা পালিয়ে এসে বাড়ির লোকজনকে জানায়। ঘটনা শুনে গ্রামবাসীরা ক‌্যাম্পে গিয়ে প্রতিবাদ করলে জওয়ানদের সাথে তাদের বচসা শুরু হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি, ঢিল ছোঁড়াছুড়ি।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন, ১৭ই মে — শান্তিনিকেতনের ঐতিহ্যময় পুস্তক বিপণি সুবর্ণরেখাকে বন্ধ করার নির্দেশ দিল বিশ্বভারতী। আগামী ৪ঠা জুনের মধ্যে ঐ দোকান ফাঁকা করার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী। ঐতিহ্যময় সুবর্ণরেখার কর্ণধার ইন্দ্রনাথ মজুমদার সম্প্রতি প্রয়াত হয়েছেন। আগামী রবিবার তাঁর স্মরণসভা। এই অবস্থায় বিশ্বভারতী ঐ সংস্থাকে যে নির্দেশ পাঠিয়েছে তা অমানবিক, বলছেন এলাকার বিশিষ্টজনরা। ইন্দ্রনাথ মজুমদারের জীবনাবসানের পর তাঁর ছেলে এবং ভাই ঐ দোকানে বসতেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বারাকপুর, ১৭ই মে — সংগঠিত ক্ষেত্রর শ্রমিকদের নিজস্ব দাবিগুলি নিয়ে আন্দোলনে নামছে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। ৭ই জুন সংগঠিত ক্ষেত্রর শ্রমিকদের দাবি নিয়ে টিটাগড় প্রভিডেন্ট ফান্ড অফিসের সামনে হবে শ্রমিক সমাবেশ। প্রধান বক্তা থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার আগে ২১শে মে ও ৪ঠা জুন বারাসতে জেলাশাসকের দপ্তরের সামনে হবে দুটি আলাদা আলাদা শ্রমিক সমাবেশ। টিটাগড় এবং বারাসতের তিনটি পৃথক পৃথক সমাবেশই বিকেল ৫টা থেকে শুরু হবে কিন্তু তিনটি ক্ষেত্রেই দপ্তরগুলির সামনে ঐ দিনেই ধর্না কর্মসূচী হবে বেলা ৩টে থেকে। ...

>>>