
মরিশাস সম্পর্কে ভুল তথ্য প্রকাশ
হচ্ছে ভারতে, দাবি উপপ্রধানমন্ত্রীর
পোর্ট লুই, ২১শে মে- কালো টাকার চলাচল আটকাতে ভারতকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিলো মরিশাস। দেশের উপপ্রধানমন্ত্রী জেভিয়ার লুক দুভালের দাবি, বেনিয়মের টাকা খাটানোর স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে মরিশাসকে। এই ধারণা ভিত্তিহীন। দ্বীপরাষ্ট্রকে রাজনীতির ফুটবল বানানোর চেষ্টা করছে একাংশ। ভারতে কালো টাকার রমরমার আলোচনায় সব সময়ই জায়গা পেয়েছে মরিশাস। ভারতের সঙ্গে মরিশাসের দ্বৈত কর রোধ চুক্তি রয়েছে। অভিযোগ, এই চুক্তির অপব্যবহারের লক্ষ্যে ভারতে করফাঁকি সহ হিসেব বহির্ভূত অর্থ চলে যায় মরিশাসে।...

সমবায়ের আড়াল নিচ্ছে চিট ফান্ড,
নজরে এসেছে কেন্দ্রের
নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লি, ২১শে মে— চিট ফান্ডের রমরমা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরো কড়া আইনের দিকে যাচ্ছে। প্রাইজ চিট অ্যান্ড সারকুলেটিং (নিষেধাজ্ঞা) আইন, ১৯৭৮-র সংশোধনী এনে বেআইনি অর্থ সংগ্রহ ও টাকা লেনদেনে লাগাম পড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আইনটি পুরানো।বিশেষ করে গত দু’দশকে আর্থিক বাজারে যে পরিবর্তন হয়েছে, যেভাবে চিট ফান্ড সংস্থাগুলি তার সুযোগ নিয়েছে তার পক্ষে এই আইন যথেষ্ট নয়। ১৯৮২-র চিট ফান্ড আইন এবং অর্থ লেনদেন সংক্রান্ত আইনের কয়েকটি ধারাকে যুক্ত করেই নতুন সংশোধনী আনা হবে।...











