নিজস্ব প্রতিনিধি
কলকাতা, ২৫শে মে— গরম পড়ার সঙ্গে সঙ্গে প্রতি বছরই রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। এই বছরেও চিত্র একইরকম। এই সঙ্কটের মোকাবিলায় এগিয়ে এলেন খবরের কাগজের হকাররা। শনিবার রানীকুঠি জলের ট্যাঙ্কের পাশের মাঠে এক রক্তদান শিবিরে ৬জন মহিলা সহ ৫১জন রক্তদান করেছেন। রানীকুঠি সংবাদপত্র বিক্রেতা উন্নয়ন সমিতির ডাকে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতীতের প্রখ্যাত ফুটবলার শ্যাম থাপা, কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সংগঠনের সভাপতি নিলু বিশ্বাস, সম্পাদক রঞ্জন দে এবং আরো বহু বিশিষ্ট মানুষ।
>>>