বামফ্রন্ট
সরকার
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পশ্চিমবঙ্গে নির্বাচনী সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনা করেছেন। অথচ তাঁরই মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট বলছে অন্য কথা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন ‘ক্রাইম ইন ইন্ডিয়া’ (২০০৯) জানাচ্ছে দেশের অধিকাংশ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেক ভালো। আরো জানাচ্ছে চিদাম্বরমের প্রত্যক্ষ দায়িত্বে থাকা রাজধানী দিল্লি এখন অপরাধের রাজধানী।
>>>
‘রাজধানী দিল্লির আইন-শৃঙ্খলা কলকাতা, মুম্বাইসহ মেট্রো শহরের তুলনায় অনেক খারাপ। ভাবতেই খারাপ লাগছে দেশের রাজধানীতে মহিলারা নিরাপত্তার অভাবে ভুগছেন। কলকাতায় মহিলাদের অনেক বেশি নিরাপত্তা রয়েছে।’
শীলা দীক্ষিত, মুখ্যমন্ত্রী, দিল্লি
৮ই মার্চ, ২০১১
>>>
নিজস্ব প্রতিনিধি: চিদাম্বরমের হাতে দেশের রাজধানীর আইন শৃঙ্খলার দায়িত্ব। অথচ দিল্লি হয়ে উঠেছে অপরাধের রাজধানী। পুলিসের হিসেব অনুযায়ী, ২০০৯সালে দিল্লিতে অপরাধের সংখ্যা ছিল ৫০হাজার ৯৭২। কিন্তু ২০১০সালেই তা বেড়ে দাঁড়িয়েছে ৫২হাজার ৬৭৫-এ। এরমধ্যে ২০০৯সালে দিল্লিতে ৪৫৯টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০১০সালে তা বেড়ে হয়েছে ৪৮৯টি।...
>>>
নিজস্ব প্রতিনিধি: চিদাম্বরমের হাতে দেশের রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। দিল্লিতে প্রতিদিন পাঁচটি শিশু নিখোঁজ বা অপহরণ হচ্ছে। এবছর দেশের রাজধানীতে এখনো পর্যন্ত ৫৪১টি শিশু নিখোঁজ। এপ্রিলের প্রথম ২৪দিনেই দিল্লি থেকে ১৬৪টি শিশু নিখোঁজ। গত বছর দিল্লি থেকে মোট ১১৭৯জন শিশু নিখোঁজ হয়ে যায়।...
>>>
পৃষ্ঠা : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |