আজকের দিনে



 

ছবির খাতা

সংগ্রাম বার্তা জাঠা

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

 

সংগ্রাম বার্তা জাঠা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

খেলা

নিজস্ব প্রতিনিধি
কলকাতা, ১৮ই মে — খারাপ আলোর কারণে ম্যাচ ভণ্ডুল। মোহনবাগানের খেলতে না চাওয়া। সবমিলিয়ে আবারও একবার বিতর্কের সূত্রপাত হতে চলেছিল শুক্রবারের মোহনবাগান-প্রয়াগ ইউনাইটেডের ম্যাচ ঘিরে। তবে আপাতত সব বিতর্ক কাটিয়ে আবার পুনর্বিন্যস্ত ম্যাচে নামতে চলেছে দুই দল। রবিবার কল্যাণীতে এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। কলকাতা লিগের পয়েন্ট তালিকায় মোহনবাগানের ঝুলিতে ১৬পয়েন্ট। শীর্ষে থাকা ইস্টবেঙ্গলের (১৮) থেকে দুই পয়েন্টে পিছিয়ে। লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে প্রয়াগ ইউনাইটেড। ...

>>>

নিজস্ব প্রতিনিধি
কলকাতা, ১৮ই মে— কেন হবেন মহামেডানের আগামী কোচ! তার সিদ্ধান্ত হতে পারে সোমবার। একঝাক ফুটবলার সই করানোর সঙ্গেই মহামেডানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, ফিনল্যান্ডের কোচ আসছে ক্লাবের দায়িত্ব নিয়ে। যদিও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। মহামেডান ক্লাবের ফুটবল সমিতির সদস্যরা আজমের শরিফে থাকায় কোচ বাছার প্রক্রিয়া এগোতে পারেনি। ক্লাব সভাপতি সুলতান আহমেদ জানান সবার আগে কোচ নির্ণয় করা হবে। তারপর বাকি ফুটবলার নিয়োগ করা হবে।...

>>>

সংবাদসংস্থা
হায়দরাবাদ, ১৮ই মে — লক্ষ্যহীন দল। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে বর্তমানে এটাই বলা যায়। সেই অবস্থায় রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটা নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। ব্যক্তিগত রান সংগ্রহ বা উইকেট নেওয়া ছাড়া আর বিশেষ কোনও লক্ষ্য নেই নাইটদের সামনে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের সামনে শেষ চারে থেকে গ্রুপ লিগ শেষ করার হাতছানি। ১৫ম্যাচে তাদের সংগ্রহ ১৮পয়েন্ট। লিগ তালিকার চার নম্বর দল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৫ই মে শেষ হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইটদের আশা। ...

>>>

সংবাদসংস্থা
মুম্বাই, ১৮ই মে— স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রেহাই পাবে না কেউ, এই ত্রয়ীকে ইতিমধ্যে আজীবন নির্বাসনে পাঠালেও, আরও শাস্তি দিতে কুণ্ঠাবোধ করবে না বি সি সি আই। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন জানান, ‘আই পি এল কাউকে ঠকায়নি। এই নোংরা ক্রিকেটাররাই সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ তাই যদি অনুমতি জেলে পাঠানোর মত কঠিন পদক্ষেপও নিতে হয় তাহলেও, ‘কোনো দ্বিধা করা হবে না।’...

>>>

উজ্জ্বল দাস
হাওড়া, ১৮ই মে — এভারেস্টে বঙ্গতনয়া। হাওড়ার ছন্দা গায়েন। তৃতীয়বার বাংলার কোনও মেয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখলেন। শনিবার সকাল ৬.১০-এ এভারেস্টের চূড়ায় পা রাখেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রী বছর তিরিশের ছন্দা। সেখানে ছিলেন মিনিট কুড়ি। বাড়ি গত ২৮শে মার্চ বাড়ি থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর নামচে বাজার এবং থিয়াঙবোচে হয়ে সাত দিন ট্রেকিং করার পর সোলো খুম্বুতে ৮ই এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছন তিনি। ...

>>>

সংবাদসংস্থা
ন্যু ক্যাম্প, ১৮ই মে — বেশ ভালোই চলছিল লা লিগা জয়ের বিজয়োৎসব। ছাদ খোলা বাসে করে শহর ঘুরছিলেন বার্সার ফুটবলাররা। কিন্তু হঠাৎ করেই সুর কাটল দুই ফুটবলারের হাতাহিত, মারামরিতে। জেরার্ড পিকে এবং অ্যালেক্স সঙ। বাসের মাথায় দুই ফুটবলার হঠাৎ করেই নিজেদের মধ্যে হাতাহতিতে জড়িয়ে পড়ে। শুধু তাই নয়। বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুওল এবং ভিক্টর ভালদেজ দু’জনের মধ্যে মিটমাট করানোর জন্য এগিয়েছিলেন। কিন্তু তাঁরা নিজেরাও পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। ...

>>>