bookfair

বইমেলায় বই প্রকাশ

কলকাতা

কলকাতা বইমেলায় ডাঃ দীপঙ্কর মুখার্জি লেখা 'ভাঙা নৌকায় পারাপার' বইটি প্রকাশিত হয়েছে। গণশক্তির স্টলে এই বই উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক অরুন সিং। রবিবার বিকেলে বইপ্রকাশ করে অরুন সিং বলেন, সমাজের বিভিন্ন অংশের কথা রয়েছে এই বইতে। একজন চিকিৎসক হিসাবে ডাঃ মুখার্জি এই বইতে বন্দি মুক্তি আন্দোলন থেকে সম্প্রতি আর জি করের আন্দোলন সবটাই রেখেছেন। শিশু মন বিকাশে সব থেকে গুরুত্বপূর্ণ সমাজের জন্য। দেশ রাজ্য তথা সমাজের জন্য বিভাজন থেকে তাদের দূরে রাখতে হবে ডাঃ মুখার্জি তাই বলতে চেয়েছেন তার বইতে।

Comments :0

Login to leave a comment