U-19 India Won

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রুদ্ধশ্বাস জয় ভারতের

খেলা

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ছোটরা ১ উইকেটে হারাল পাকিস্তানকে। ১০ নম্বর ব্যাটার মোহিত উলভা (২৬ বলে অপরাজিত ৪৯) শেষ বলে চার মেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতালেন ভারতকে। গ্রুপ লিগে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। গত এশিয়া কাপের ফাইনালেও ভারত হেরেছিল পাকিস্তানের কাছে। সেই ট্রফি পুনরুদ্ধার হলো মোহিতের ব্যাটে। এটিই যুব একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান তাড়ার নজির।
৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ও আর্যবীর সহবাগ প্রথম উইকেটে ৯৫ রান যোগ করেন। লক্ষ্য একটা দিক ধরেছিলেন। সহবাগ (৫৮) ফিরে গেলেও ভি কে বীনিত (২৪), অর্জুন রাজপুত (১৬), অন্বয় দ্রাবিড় (১৯), লক্ষ্যকে সাহায্য করেন। তবে লক্ষ্য (৮০) ও অন্বয় পরপর ফিরে গেলে চাপে পড়ে ভারত। তখন ৮১ বলে ১২১ দরকার। হাতে মাত্র ৪ উইকেট।
আরিয়ান সাবসামীকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন মানাল চৌহান। তবে সাবসামী ও কাব্য প্যাটেল ফিরে যেতে ভারতের রান দাঁড়ায় ২৫২/৮। হাতে ২ উইকেট, দরকার ৫১ বলে ৮৬। নবম উইকেটে মানাল (৪৭) ও মোহিত জুটি (৩৫ বলে ৫৭) খেলার মোড় ঘুরিয়ে দেন। শেষ ব্যাটার চিরুগুপতি ভেঙ্কটকে সঙ্গে নিয়ে মোহিত শেষ উইকেটে ১৬ বলে ৩০ যোগ করে দলকে জিতিয়ে দেন।
এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৩৭/৯ তোলে। ওপেনার উসমান খান ১০৭ করেন। আব্দুল কাদির ৮০ ও অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ করেন। ভারতের কাব্য ৪টি ও ভেঙ্কট ৩টি উইকেট নেন।

Comments :0

Login to leave a comment