ঝোড়ো ব্যাটিং-এ এক ইনিংসে তিনটি রেকর্ড করে, ভারত ‘এ’ দলকে জয়ী করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৫২ বলে দ্বিশতরান করলেন তিনি। ২৮টি ছয় এবং ৭টি চার মেরে ৫৩ বলে বৈভব করলেন ২০৪। তাছাড়া ২৮ বলে শতরান করলেন। কোনও ফরম্যাটেই এর থেকে দ্রুত দ্বিশতরান বা শতরান কেউ করেননি। ছক্কাতেও রেকর্ড। তাঁর দাপটে ভারত ‘এ’ ৫ ওভারে ১০০ তোলে। তাছাড়া পাওয়ার প্লে’ (প্রথম ১০ ওভার) শেষ হওয়ার আগেই বৈভব ১৫০ করেন মাত্র ৪০ বলে। এটিও সব ফরম্যাটেই রেকর্ড। ২৮টি ছয়ও কোনও ফরম্যাটে কেউ মারেনি এর আগে।
এই জয়ে ভারত শেষ চার নিশ্চিত করেছে। তবে নক আউটে প্রতিপক্ষ ঠিক হবে নেপাল-পাকিস্তান ‘এ’ ম্যাচের ফলাফলের ভিত্তিতে।
Comments :0