Corporation demolishes illegal constructions

কলকাতার তিন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙ্গছে কর্পোরেশন

কলকাতা

কলকাতার তিন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালাচ্ছে কলকাতা কর্পোরেশন। রবিবার সকাল থেকেই কলকাতার তিলজলা কসবা এবং বেলেঘাটা এই তিন জায়গায় অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে। কলকাতা পুরসভার কর্মী ছাড়াও রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জানা গিয়েছে এই তিন জায়গাতেই অবৈধ নির্মাণ চিহ্নিত করে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং দপ্তর নোটিশ পাঠায়। কলকাতার পুর আইন অনুযায়ী, অবৈধ নির্মাণ থাকলে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে পারে পুরো কমিশনার। কিন্তু অবৈধ নির্মাণ ভাঙার আগে ওই বাড়ির মালিককে নোটিশ পাঠাতে হবে কর্পোরেশনকে, সেই নোটিশ পাঠানোর পরেই আইন অনুযায়ী অবৈধ নির্মাণ এদিন ভাঙ্গার কাজ শুরু করল কলকাতা কর্পোরেশন। কোথাও বুলডোজার কোথাও শ্রমিক দিয়ে কি ভাঙ্গার কাজ চলছে সঙ্গে ব্যবহার করা হচ্ছে গ্যাস কাটার ড্রিলিং মেশিন সহ একাধিক যন্ত্রপাতি।

অভিযোগ, এই তিন জায়গাতেই কলকাতা কর্পোরেশনের আইন লঙ্ঘন করে কোথাও অতিরিক্ত তল নির্মাণ কোথাও দুটি বাড়ির মাঝে ন্যূনতম ব্যবধান ও রাখা হয়নি। বিল্ডিং প্ল্যান না মেনে অবৈধভাবে এই সবগুলি নির্মাণ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, বেলেঘাটা ও কসবায় যে অবৈধ নির্মাণ তার সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেতা রাজু নস্কর ও সোনা পাপ্পুর।

Comments :0

Login to leave a comment