KMC

কর্পোরেশনের কর্মীকে হেনস্তা, তৃণমূল কাউন্সিলরদের নামে অভিযোগ দায়ের থানায় 

কলকাতা

সরকারি কর্মচারীকে হেনস্থা এই অভিযোগে কলকাতা নিউমার্কেট থানায় মামলা অভিযোগ করা হয়েছে। তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চ্যাটার্জিকে ডেকে পাঠানো হয়েছে নিউমার্কেট থানায়।

গত শুক্রবার কলকাতা কর্পোরেশনে মাসিক অধিবেশন ঘিরে চাপানউতোর চলে। বৃহস্পতিবার কর্পোরেশনের সচিব হঠাৎ করেই অধিবেশন স্থগিত করে দেয়। প্রতিবাদে শুক্রবার কাউন্সিলর ক্লাবে অধিবেশন করে তৃণমূলের সদস্যরা। তার আগে অধিবেশন কক্ষ খোলার জন্য কর্পোরেশনের কর্মীদের সঙ্গে বচসা হয়। আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়া ও হেনস্তার অভিযোগে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে এই অভিযোগের কথা জানিয়েছেন।

রবিবার ফেসবুক লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরপূর্বক পঞ্চায়েত-পৌরসভা ভেঙে দেওয়ার অভিযোগ জানিয়েছেন। কিন্তু তৃণমূলের সময় সর্বত্র পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়েছে। পঞ্চায়েত পৌরসভা নির্বাচন গুলিতে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা পর্যন্ত দিতে বাধা দিয়েছিল তৃণমূল।  

Comments :0

Login to leave a comment