সিউড়ির এক বেসরকারী হাসপাতালের কেবিন থেকে এক তরুনী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে দাঁনা বেঁধেছে রহস্য। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার পরিবার পরিজনদের বিক্ষোভের আঁচ পড়েছে হাসপাতালে। হাসপাতালে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকারমানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর তেইশের অনুশ্রী মাল গত দু-বছর ধরে কর্মরত ছিলেন সিউড়ির ডাঙালপাড়ায় থাকা বেসরকারী স্বস্তিক হাসপাতালে। বুধবার তাঁর নাইট ডিউটি ছিল। রাত সাড়ে আটটা নাগাদ একটি ফোন পান তরুনী। কার্ডিওলজি বিভাগে কর্মরতা এই নার্স বাড়িতে অপারেশনের কথা জানিয়ে ব্যস্ততার সাথে হাসপাতালে পৌছান। সকালে তাঁকে দেখতে না পেয়ে সন্দেহ দাঁনা বাঁধে। পরিবারের লোকজনও ফোনে যোগাযোগ করতে না পেরে ছুটে আসেন হাসপাতালে। হাসপাতালেরই এক কেবিন দীর্ঘক্ষন তালাবন্ধ দেখে সকলের নজর পড়ে সেইদিকে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ভাঙা হয় দরজা। দরজা ভাঙতেই দেখা যায় সিলিং থেকে ঝুলছে তরুনীর দেহ। হাসপাতাল জুড়ে হূলুস্থূল পড়ে যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে তরুনীর পরিবার ও প্রতিবেশীরা ঘটনার জেরে হাসপাতালের অভ্যন্তরের অব্যবস্থা, নজরদারির অভাব এবং এই ঘটনার পেছনে রহস্য থাকার অভিযোগ তুলে পুর্ণাঙ্গ তূদন্তের দাবি করেছেন। মৃতার বাবা অনুপ মাল জানিয়েছেন, ‘‘আগের দিন রাতে ফোন পাওয়ার পর তাড়াতাড়ি খাওয়া করে নেয় মেয়ে। আমিই মেয়েকে হাসপাতালে নামিয়ে দিয়ে যাই। রাত এগারোটা নাগাদও ফোনে মেয়ের সাথে কথা হয়েছে। মেয়ে বলছিল অপারেশন আছে রাত্রে। প্রতিদিনের মত এদিন সকালে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনোভাবেই তাঁকে ফোনে পাওয়া যায় না। তখনই সন্দেহ হয়। সবাই মিলে ছুটে আসি। তারপর তো দেখি এই কান্ড। জলজ্যান্ত মেয়েটা আমার চলে গেল।’’
খবর পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন। তাঁরা ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। তাঁদের এই ঘটনার পেছনে বড়সড় রহস্য হয়ে বলেই মনে হয়েছে। মৃতার বাবার খুনের অভিযোগ তুলেছেন এবং আসল সত্য বের করতে প্রকৃত তদন্তের দাবি করেছেন।
Nurse Found Dead
সিউড়ির হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
×
Comments :0