দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাওয়ায় থানায় নিয়ে পিটিয়েছে পুলিশ। দুই মহিলা সাংবাদিক পরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়েছেন সংবাদমাধ্যমে। শনিবার দুই সাংবাদিক, শাহিন ও নাফিসা খানের সঙ্গে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ।
মহিলা সমিতির দিল্লি রাজ্য সম্পাদক কবিতা শর্মার নেতৃত্বে মহিলা নেত্রীরা যান থানায়। এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন তাঁরা।
নাফিসা এবং শাহিন ‘ফোর পিএম’ বলে একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিক। সাকেতে দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার একটি কর্মসূচিতে যান তাঁরা। একটি বেসরকারি হাসপাতালের নতুন শাখা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাওয়ায় নিয়ে যাওয়া হয় সাকেত থানায়। পরে একটি ঘরে ঢুকিয়ে মারধর করা হয়। দুই সাংবাদিকের অভিযোগ, তাঁদের ধর্মীয় পরিচয় জানার পর মারধর ভয়াবহ হয়। ছড়িয়ে পড়ে ভিডিও। গতকাল, শুক্রবার, ৪ আগস্ট, সাংবাদিক সম্মেলনও করেন দুই সাংবাদিক। (দেখুন ভিডিও)
দিল্লি পুলিশ যথারীতি অভিযোগ অস্বীকার করেছে। বলেছে যে ভিআইপি-দের যাতায়াতের রাস্তায় শাহিন এবং নাফিসার স্কুটার ছিল। তাঁদের সরে যেতে বলা হয়। তাঁরাই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।
পুলিশের বক্তব্য খারিজ করে ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া, দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্ট সহ সাংবাদিকদের একাধিক মঞ্চ।
Delhi Women Journalist Torture AIDWA
দিল্লি পুলিশের মারে আহত দুই সাংবাদিকের পাশে মহিলা সমিতি
নাফিসা ও শাহিন খানের পাশে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ।
×
Comments :0