মীর আফরোজ জামান: ঢাকা
ভারত-বাংলাদেশ দু দেশের জনগনের মধ্যে রেল যোগাযোগে সেতু বন্ধন তৈরি করে চলেছিল ঢাকা-বেনাপোল এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা রুপসী বাংলা এক্সপ্রেস ও জাহানাবাদ এক্সপ্রেস। রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে জাহানারাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা রুটে চলাচলকারী নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের ২৫ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলাএক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রাজনৈতিক মহলের মত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে জনগনের ঢল নামতে পারে। তাই চাপ সামলাতে ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী এই তিনটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রাও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস। বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন জানিয়েছেন, এবিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত চলাচল বাতিল করা হয়েছে। যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানিয়েছএন, রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ করা হলেও খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা বিকল্প রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল করবে। ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। ভারত বাংলাদেশের হাজার হাজার যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে যাতায়াত করতেন। নিয়মিত যাতায়াতকারী পড়ুয়া, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পড়েছেন বেশি বিপাকে। আগে এই ট্রেনে বেনাপোল থেকে মাত্র ৪ ঘণ্টায় এবং যশোর থেকে ৩ ঘণ্টায় ঢাকার কমলাপুরে পৌঁছানো যেত। এখন জরুরি প্রয়োজনে বাসেই গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের।
Bangladesh
নিরাপত্তা শঙ্কায় বন্ধ বেনাপোল-ঢাকা রুটের তিনটি ট্রেন, বিপাকে যাত্রীরা
×
Comments :0