Manbhum Bhasha Andolon

‘ভাষা আগ্রাসন রুখে ভাষা গণতন্ত্র’, আহ্বান মানভূম ভাষা আন্দোলনের আলোচনায়

রাজ্য কলকাতা

'মানভূম ভাষা আন্দোলন'-র আলোচনা চক্রে বক্তব্য রাখছেন বিমান বসু।

বাংলা ভাষার আন্দোলনের উজ্জ্বল ঐতিহ্য রয়েছে মানভূমে। মাতৃভাষার ওপর অন্য ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে বারবার গণআন্দোলন হয়েছে। ভাষার ক্ষেত্রে আগ্রাসনের প্রতিরোধে আন্দোলন গুরুত্বপূর্ণ আজও।
শুক্রবার, ২৭ নভেম্বর, মানভূমের বাংলাভাষা আন্দোলনের জীবিত সেনানী ও পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে এ কথা মনে করিয়েছেন বক্তারা। এই আলোচনাচক্রে বক্তব্য রেখেছেন বামফ্রন্টের সভাপতি এবং প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু।
মানভূম ভাষা আন্দোলনের বিষয়ে এই আলোচনা চক্র আয়োজন করে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ।  
১ নভেম্বর ছিল মানভূম ভাষা আন্দোলন দিবস। আয়োজকরা বলেছেন, মানভূমের বাসিন্দাদের একটা বড় অংশ বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও ১৯১২ সালে মানভূমকে বিহারের অন্তর্গত করা হয়। তারপর থেকে তাদের উপর চলে হিন্দি ভাষার তীব্র  আগ্রাসন। ওই  আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভাষার অধিকার রক্ষায় তারা আন্দোলন শুরু করেন। ১৯৫৬ সালে ২০ এপ্রিল পুরুলিয়া থেকে কলকাতা সত্যাগ্রহ পদযাত্রা হয়। পদযাত্রীদের গ্রেপ্তার করা হলেও আন্দোলন নড়িয়ে দিয়েছিল দিল্লিকে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হলো। মানভূমের ১৬টি থানা নিয়ে নতুন জেলা হলো পুরুলিয়া। সেই আন্দোলনই মানভূম ভাষা আন্দোলন। 


এই আলোচনা চক্রের উদ্বোধক ছিলেন বিমান বসু। সেই সঙ্গে, মানভূম আন্দোলনের জীবিত সেনানী  কাজল সেন, দানু মদ্দ্যার্না, সুশীল মাহাতো সহ ‘কালান্তর’ পত্রিকার সম্পাদক কল্যাণ ব্যানার্জি ‌সহ সর্বভারতীয় বাংলা ভাষা ‌মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতিশ বিশ্বাস। 
আজকের সময়ে বাংলা ভাষার উপর যেভাবে ভাষার আগ্রাসন নেমে আসছে সেই বিষয়টিকেই ‌আরও একবার মনে করিয়েছেন বিমান বসু সহ বক্তারা। 
বিমান বসু বলেন, ' বাংলা ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তথা শহীদদের যে অবদান , আসামের শিলচরে মাতৃভাষার সাংবিধানিক অধিকারের দাবিতে যে অহিংস আন্দোলন , তা ই গতিপথ জুগিয়েছে মানভুম ভাষা আন্দোলন কে। 
ওই আন্দোলনগুলো থেকে অনুপ্রাণিত হয়ে মানভূমের মানুষ অহিংস পথে যে আন্দোলন শুরু করেছিলেন, তা শেষ হয় ৫ হাজার মানুষের দীর্ঘ পদযাত্রার মধ্যে দিয়ে। এই ভাষার আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্য পুনর্গঠনের গঠনের মতো বিরল ঘটনা ঘটে। তৈরি হয় পুরুলিয়া। পুরুলিয়ায় বাংলা ভাষী মানুষ বেশি।‌ এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, লাবন্যপ্রভা ঘোষ, তাঁকে বাংলা ভাষার ‘মা’ বলা হতো। তাঁরা যে ইতিহাস তৈরি করেছেন তা ভোলার নয়।' 
পাশাপাশি, মানভূমকে বাংলার সঙ্গে যুক্ত করার জন্য যারা সংগ্রাম করেছে তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

Comments :0

Login to leave a comment