বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এমন মহিলা, ছাত্রীদের লক্ষ্য করে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য, এমনকি ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে প্রতিটি থানায় এসআইআর কর্মসুচি পালন করে মহিলা সমিতি সহ এসএফআই ও ডিওয়াইএফআই। মুলত , রাজদীপ মাইতি নামক একজন কলেজের অধ্যাপক সহ বেশ কয়েকটি ভুয়ো একাউন্ট এবং বিজেপি ঘনিষ্ঠ কিছু পেজ সহ একাউন্ট থেকেই এই কুরুচিকর মন্তব্য এবং বিকৃত ছবি ছড়ানো হচ্ছিল জানা গিয়েছে।
এই কদর্য কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যজুড়ে এফআইআর কর্মসূচির অংশ হিসাবে এদিন মুল অভিযুক্ত রাজদীপ মাইতি'র বিরুদ্ধে শিয়ালদহের মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
ওই অঞ্চলেরই একটি কলেজে অধ্যাপনা করেন ওই রাজদীপ মাইতি। এছাড়াও, এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের ও অবিলম্বে আইনের আওতায় নেওয়ার ও দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা, সংগঠনের নেত্রী দিপু দাস, সমিতা হর চৌধুরী সহ নেতৃত্ব।
মোনালিসা সিনহা বলেন, "দীর্ঘদিন ধরে রাজদীপ মাইতির ফেসবুক একাউন্ট থেকে যে ধরনের ভিডিও পোস্ট করা হচ্ছে, তাতে শালীনতার সব মাত্রা তিনি ছাড়িয়ে গিয়েছেন। এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ-কে একটি ভিডিও করে সরাসরি রেপ থ্রেট দিতেও দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। যে কদর্য ভাষায় আক্রমন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আগেও, এই ধরনের কুরুচিকর পোস্ট তিনি করেছেন। এর আগেও আমরা এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছিলাম।"
থানার কাছে সমস্ত বিষয় জানানো সত্ত্বেও কিভাবে ওই ওই ব্যক্তি বারংবার এই ধরনের পোস্ট করছেন এবং ডিলিট করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজদীপ মাইতি সহ এই ধরনের কাজের সঙ্গে সমস্ত ব্যাক্তিকে অবিলম্বে গ্ৰেফতার করার দাবিও জানান তিনি।
AIDWA FIR MUCHIPARA
বাম নেত্রীদের কুরুচিকর আক্রমণ সোশাল মিডিয়ায়, থানায় থানায় এফআইআর মহিলা-ছাত্র-যুবদের
×
Comments :0