Dahanu AIDWA 'Ladli Bahena'

‘লাডলি বহেনা‘ প্রকল্পে বাদ ৯২ লক্ষ, দাহানুতে বিক্ষোভ কয়েক হাজার মহিলার

জাতীয়

কারণ না জানিয়ে ৯২ লক্ষ যোগ্য মহিলার নাম ব্যাড দেওয়া হয়েছে সামাজিক প্রকল্প থেকে। 'লাডলি বহেনা' প্রকল্প থেকে বাদ পড়া মহিলারা আন্দোলনে মেনেছেন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি নেতৃত্বে গোটা মহারাষ্ট্র জুড়ে এই আন্দোলন চলছে। সোমবার থাণের পালঘর জেলার দাহানু ব্লকে 'লাডলি বহেনা' প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়া মহিলাদের বিশাল সমাবেশ হয়েছে।  
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি নেতৃত্বে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রকল্প থেকে কোনও কারণ না জানিয়ে বাদ দেওয়া প্রায় ৯২ লক্ষ যোগ্য মহিলার জন্য মহারাষ্ট্রজুড়ে প্রচার আন্দলোন শুরু করেছে মহিলা সমিতি। গত ২০ সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে সমাবেশ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এদিন দাহানুতে ৩ হাজারেরও বেশি মহিলাদের নিয়ে একটি বড় সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সহ-সভাপতি মারিয়াম ধাওয়ালে, মহারাষ্ট্র রাজ্য সম্পাদক প্রচি হাতিওয়ালেকর সহ নেতৃবৃন্দ।
মহিলা সমিতির অভিযোগ, তথাকথিত ‘যাচাই প্রক্রিয়া’র নামে প্রায় এক কোটি মহিলাকে প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, অনেক মহিলাকে সামান্য কারণ দেখিয়ে বা কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় থাকা প্রায় ১ কোটি ৬৬ লক্ষ মহিলার অনেকেও নিয়মিত টাকা পাচ্ছেন না।
উল্লেখ্য, ২০২৪ সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার 'লাডলি বহেনা' প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পে প্রায় ২ কোটি ৬৩ লক্ষ মহিলাকে মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন দাহানুর সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা করেন, প্রকল্প থেকে বাদ পড়া মহিলাদের নিয়ে মুম্বই শহরে মন্ত্রকের উদ্দেশ্যে একটি বড় মিছিল করা হবে। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মহিলা সেই মিছিলে যোগ দেবেন। 
থাণের পালঘর জেলার অন্যান্য ব্লক গুলিতেও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একই ধরনের সমাবেশ হবে। এরপর রাজ্যের সমস্ত জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে মহিলা সমিতি।

Comments :0

Login to leave a comment