মুক্তধারা
ভ্রমণ
বাঙালির ইউরোপনামা
সুপ্রতিক বণিক
১০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
এলো শীতের রুক্ষ শুষ্ক দিন
প্রিয় ত্বকের যত্ন নিতে...
শহরটা আমাকে প্রথম দিনেই একটা অদ্ভুত শিক্ষা দিয়েছিল—কিছু শহরকে শুধু দেখা যায় না, তাদের মধ্যে ঢুকে পড়তে হয়। কোন শহর ?
অস্ট্রিয়ার রাজধানী,ভিয়েনা ।
আর ডিসেম্বরের ভিয়েনা? সে আপনাকে স্বাগত জানাবে আলো দিয়ে, মুগ্ধ করবে সৌন্দর্য দিয়ে, আর তারপর ঠান্ডায় কাবু করে দেবে।
বিমান থেকে নেমেছিলাম প্রায় দুপুর গড়িয়ে। Uber-এ হোটেলের দিকে যেতে যেতে জানলার বাইরে যে শহরটা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল , তাকে প্রথম দেখায় মনে হয়েছিল অদ্ভুত শান্ত, পরিপাটি, অথচ কোথাও যেন একটা গোপন উত্তেজনা লুকিয়ে আছে।ওহ বলা দরকার যে পরিচ্ছন্ন ও … যেন শীতের প্রকৃতি ছাড়া আর কারো ক্ষমতাই নেই ভিয়েনার রাস্তাকে পাতাঝড়ার মরশুমে পাতা ঝরিয়ে দাগযুক্ত করার ।
মসৃণ রাস্তা। কোথাও বিন্দুমাত্র ঝাঁকুনি নেই। দু’ধারে সবুজের বিস্তার। নিখুঁত signalling system, পথচারীদের রাস্তা পার হওয়ার আলাদা নিয়ম, আলাদা ছন্দ। আর ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিসীমা দেখে ভারতীয় চোখ খানিকক্ষণ এর জন্য নিজের পরিচিত পৃথিবীটাকে খুঁজছিল আর ভাবছিল সত্যিই আমরা ৬৮৬৫ কিলোমিটার দূরে অন্য এক মহাদেশে ।পৌঁছে গেলাম আগামী দুদিনের বাড়িতে ।
চলবে
Comments :0