MUKTADHARA | POETRY | KHUNI SAMAJ | SUKANTA MONDAL | 25 SEPTEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | খুনি সমাজ | সুকান্ত মন্ডল | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  KHUNI SAMAJ  SUKANTA MONDAL  25 SEPTEMBER 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

খুনি সমাজ
​সুকান্ত মন্ডল

২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
 

​ওহে ভণ্ড সমাজ শোন
আমি যে প্রকৃতি,
আমায় ছাড়া তুই চলবি কেমনে
নেইরে কোনো গতি।

আপডেটের ওই নেশায় মেতে উঠে
করলি সর্বনাশ,
মিথ্যে সুখের তরী বেয়ে সব
হয়েছে আজ বিনাশ।

সুরের আসর থমকে গেল,
সুর যে হারালো
বেসুরো এক ভেলায় চড়ে
তোর মান ডুবলো।

ছিল যে কত গুণের রত্ন,
সুরকে করত কত যত্ন,
আজকে তোর আপডেটে তে
হয়েছে ওরা নগণ্য!

​সুন্দর যত প্রজাপতি,
সুন্দর সব পাখি,
সবাইকে তুই খুন করিলি,
রইল না আর কিছু বাকি।

আকাশে আর ওড়ে না পাখি,
দেখা মেলেনা মৌমাছিদের গান—
থমকে গেছে করে না কেউ
গুনগুনানির তান।

লজ্জাবতী লতাটি আজ
কোথাও নাইরে দেখা,
শুকনো মাটি কাঁদছে যে তার
পথ চেয়ে রয় একা।

চড়ুই আর ওই শালিকের ঝাঁক
করে না কিচিমিচি,
এ কেমন তোর আপডেট
ছি ছি ছি ছি ।

​প্রকৃতির এই বাতাস ছেড়ে
সঙ্গী করলি এসি,
নিজের গলায় দড়ি দিয়ে
ডাকলি সর্বনাশী।

বিষ খাইয়ে মাটিরে আজ
করলি আধমরা,
রসাতলে জে যাচ্ছে সবই,
জবাব দেবে কারা?

দীঘির পাড়ে ঘাসের ডগায়
ফড়িং আসে না উড়ে,
ছলনা তুই করলি শুধু
প্রকৃতির এই দ্বারে।

গাব ঝাউ আর কৃষ্ণচূড়া
পাচ্ছে নরক কষ্ট,
তোর হাতের ছলনাতে
সবই যে আজ নষ্ট!

​মাটির বুকে গেঁথেছিস তুই
দামি ফ্ল্যাট আর ঘর,
প্রকৃতিকে উজার করে
করলি তারে পর।

কীটপতঙ্গ আর পঙ্গপাল,
হায়রে ওদের কপাল,
বিষ ছড়িয়ে জীবন জুড়ে দিলি
মৃত্যুর বেড়ার জাল।

জোছনা রাতে জোনাকিরা আর
করে না আনাগোনা,
সর্বনাশের জালে ওদের দিলি
ভয়ংকরী নরক যন্ত্রণা।

পাপের ঘড়া পূর্ণ হলো তোর
কমলো গড় আয়ু,
অপবিত্র যে করলি তুই
প্রকৃতির নরম বায়ু।

Comments :0

Login to leave a comment