MUKTADHARA | SARATCHANDRA 150 | BOOK | SARAT RACHANABALI 1 | SOURAV DUTTA | 15 SEPTEMBAR 2026 | 4th YEAR

মুক্তধারা | বই | শরৎচন্দ্র-এর ১৫০তম জন্মদিবস | শরৎ রচনাবলী ১ সমাজ বাস্তবতায় ভরপুর একটুকরো জায়মান হীরক খণ্ড | সৌরভ দত্ত | ৮ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  SARATCHANDRA 150  BOOK  SARAT RACHANABALI 1  SOURAV DUTTA  15 SEPTEMBAR 2026  4th YEAR

মুক্তধারা

শরৎচন্দ্র-এর ১৫০তম জন্মদিবস | বই 

শরৎ রচনাবলী ১ সমাজ বাস্তবতায় ভরপুর একটুকরো জায়মান হীরক খণ্ড

সৌরভ  দত্ত

৮ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

শরৎচন্দ্র যথার্থ অর্থেই বাংলা সাহিত্যের চার্লস ডিকেন্স।যারা অচেনা অজানা অভিযান আবিস্কৃত হয়েছে বাঙালির মন:সমীক্ষণের সূক্ষ্ম দিকগুলো। সার্ধশত জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে‌ শরৎচন্দ্র অধিকার করে আছেন পাঠকের মন। প্রতিটি বাড়িতেই বহুল পঠিত শরৎবাবুর গ্রন্থ সম্ভার। ব্রিটিশ রোশানলে বাজেয়াপ্ত হওয়া পথের দাবি থেকে শুরু করে প্রেমের উপন্যাস দেবদাস। চলচ্চিত্রে ও স্থান করে‌ নিয়ে শরৎচন্দ্রের কিংবদন্তি উপন্যাসগুলি।তার সাথেই সবচেয়ে উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত। শরৎচন্দ্রের জন্মদিন ফিরে পড়া সরস্বতী লাইব্রেরী থেকে প্রকাশিত শরৎ রচনাবলী ১।যার সূচনাতেই রয়েছে তার বড়দিদি উপন্যাসটি।বিধবা নারী ও যুবকের মধ্যকার পবিত্র, গোপন অথচ গভীর প্রেমের মানবিক টানাপোড়েন।  উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো বিধবা মাধবী (যাকে সবাই 'বড়দিদি' বলে ডাকে) এবং সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ মাধবীর ছোট বোনের গৃহশিক্ষক হিসেবে তাদের জমিদার পরিবারে আসে।বিরাজ বৌ উপন্যাসটি‌ স্থান পেয়েছে প্রথম খণ্ডে। রয়েছে পল্লী সমাজের মতো উপন্যাস যেখানে সামন্ততান্ত্রিকতার অবক্ষয়কে এবং সমাজের উচ্চ নিচ ভেদাভেদকে তুলে ধরা হয়েছে।কুঁয়াপুর গ্রামের গ্রামীণ সমাজ ব্যবস্থার চিত্র, কুসংস্কার, জমিদারী শোষণ এবং তার বিরুদ্ধে এক তরুণের প্রতিবাদের কাহিনী।রমা ও রমেশের প্রেম। এবং কুসংস্কারের বিরুদ্ধে রমেশের অগ্রণী ভূমিকা লক্ষ্য করা যায়।উপন্যাসে তৎকালীন সমাজের নিয়মকানুনের বিধিনিষেধের মাঝেও ললিতা ও শেখরের নিখাদ প্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে । শ্রীকান্ত উপন্যাস শ্রীকান্ত চরিত্রের জবানিতে তার শৈশব থেকে যৌবন পর্যন্ত জীবনের নানা ভ্রমণ, খামখেয়ালি ও অদ্ভুত বোহেমিয়ান অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে।অন্নদা দিদি,ইন্দ্রনাথ,কমললতা উল্লেখযোগ্য চরিত্র হয়ে উঠেছে। পাশাপাশি রাজলক্ষ্মী বা পিয়ারীর প্রেম অন্যমাত্রা পেয়েছে। এর পাশাপাশি শরৎ রচনাবলী ১ বইটিতে স্থান পেয়েছে পণ্ডিতমশাই, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল,অরক্ষণীয়া
প্রভৃতি উপন্যাস। এছাড়া বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প,মেজদিদি ও অন্যান্য গল্প, কাশীনাথ ও অন্যান্য গল্পঃ প্রভৃতি। তৎকালীন পরধীন ভারতবর্ষে জাতীয়তাবাদী মনোভাব এবং বিপ্লবের স্বঘোষিত ডাক উচ্চারিত হয়েছে শরৎচন্দ্রের উপন্যাসে।এর পাশাপাশি গ্রাম্য প্রকৃতি , রাতের পরিবেশ, সাংসারিক টানাপোড়েন ও সূক্ষ্ম জটিল মনস্তাত্ত্বিক প্রেম চুনির বিন্দুর মতো রক্তিম আভায় ফুটে উঠেছে শরৎবাবুর লেখনীতে।
 

গ্রন্থ নাম:-শরৎ রচনাবলী ১
প্রকাশক:-সরস্বতী লাইব্রেরী 
প্রথম প্রকাশ:-শারদীয়া ২০০৯

Comments :0

Login to leave a comment