মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যআঙিনা
“ কবিতা তোমাকে ” — প্রকাশ : সৌরভ দত্ত
১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
উৎসবের অন্যআঙিনায় প্রকাশিত হল — “কবিতা তোমাকে”।
প্রণবেন্দু দাশগুপ্ত'র “সাম্প্রতিক” কবিতাকে সামনে রেখে —
কে এখন কাকে ডাকছে?
দূর থেকে শব্দ ভেসে আসে।
মানুষ কি মানুষের জন্য আজ সমব্যথাতুর?
এরোপ্লেন উড়ে যায় দেশ থেকে সুদূর প্রবাসে —
দিকবদলের হাওয়া ক্ষেতের ভেতর দিয়ে চলে আসে কাছে
চলেছে সবাই, তবু কারো হাতে মালা নেই কেন?
শৈশব, তোমার সব গাছপালা এখন নিহত —
এখন এখানে
এক শূন্য মিশে যায় আরেক শূন্যের হাহাকারে,
‘কে এখন কার কাছে?’ — প্রতিধ্বনি ফিরে আসে ঘরে।।
কবিতা চর্চাকে উৎসাহিত করতে ও বর্তমান সময়ের দাবিকে পৌঁছে দিতে আমরা এই অনুষ্ঠান করেছি। পত্রিকা কর্তৃপক্ষের থেকে “কবিতা তোমাকে”— বিশেষ কবিতা সংখ্যা কবিদের নিজস্ব চিন্তনে প্রকাশ পেয়েছে। এই নিয়ে ধারাবাহিকভাবে ৯ বছর ধরে আমরা প্রকাশ করছি। শারদীয় লগ্নে প্রকাশিত হল কবিতা তোমাকে পত্রিকার উৎসব ২০২৬ সংখ্যা। ৫০ এর অধিক কবির কবিতায় সমৃদ্ধ পত্রিকার সংখ্যাটির প্রকাশ পেল হাওড়ার এইচ আই টি গ্রিন কমপ্লেক্স এ । পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত সরকার, সুদীপ্ত মাজি, সোম রায়চৌধুরী ও অরিন্দম রায়, তরুণ মিত্র এবং সৌরভ দত্ত। এরপর পত্রিকার প্রিমিয়ার প্রকাশ পায় মাজু বসু পরিবার সম্মিলনীর পূজা মণ্ডপে। উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ মুখার্জি, আব্দুল কাদির মিদ্যা , তুষার বসু , প্রিয়াঙ্কা দত্ত,দেবু গোলুই, প্রতীক বসু প্রমুখেরা। পুজো পর্বে এই অনুষ্ঠান মাজু বসু পরিবার সম্মিলনীর পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে “কবিতা তোমাকে” সকলের হাতে তুলে দেওয়া হয়। জগৎবল্লভপুরের বুকে এই আয়োজন আমরা ধারাবাহিকভাবে করে চলেছি। আমাদের লক্ষ্য হাওড়ার বুকে সাহিত্যের সেতুবন্ধন।
Comments :0