নতুনপাতা | বলতে পারো
উত্তর
অমল কর
১০ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচে লিওনেল মেসি মোট কত গোল করেন?
২. ২০২৬ সালে চীন মাস্টার্স(ডাবলস) ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হলেন কারা?
৩. নাট্যবেত্তা পঙ্কজ মুন্সি-র প্রাপ্ত পুরস্কার কি কি?
৪. ড. ভূপেন হাজারিকা কোন্ কোন্ চলচ্চিত্র পরিচালনা করেন?
৫. মহানায়ক উত্তমকুমার মোট কতগুলো বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করেন?
৬. যুগোস্লাভিয়া ভেঙে মোট কতগুলো দেশ গঠিত হয়?
সমাধান
১. আর্জেন্টিনার সদ্য অবসরপ্রাপ্ত অধিনায়ক লিওনেল মেসি ৬টি বিশ্বকাপে ৩৪ টি ম্যাচ খেলে ২১ টি ও দেশের হয়ে ২০৭ টি ম্যাচ খেলে মোট ১২৫টি গোল করেন।
২. ২০২৬ সালে চীনা মাস্টার্স (ডাবলস) ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চীনের হে জি টিং ও যেন ইয়ং ইউ জুটিকে ফাইনালে ১১-২১,২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এটি তাঁদের দশম ট্রফি।
৩. বিকল্প ঘরানার নাট্যকর্মী, চার্বাক-অঙ্গনমঞ্চ-থার্ড থিয়েটার-
সমীক্ষণ ইত্যাকার অভিনেতা পরিচালক ও নাট্যকার পঙ্কজ মুন্সি-র প্রাপ্ত পুরস্কার গিরিশচন্দ্র ঘোষ রাষ্ট্রীয় পুরস্কার, প্রভা খৈতান ফাউন্ডেশনের সংবর্ধনা উল্লেখযোগ্য।
৪. ড. ভূপেন হাজারিকা অসমিয়া ভাষায় ৭ টি সিনেমা পরিচালনা করেন: এরা বাটোর সুর (১৯৫৬), শকুন্তলা ('৬১), প্রতিধ্বনি('৬৪), লটিঘটি('৬৬), চিকমিক বিজুলি(৬৯)মন প্রজাপতি('৭৯) ও সিরাজ('৮৮)।
৫. মহানায়ক উত্তমকুমার ১৯৪৮-১৯৮০ সালের মধ্যে ২০২ টি বাংলা সিনেমা ও
১৫ টি হিন্দি সিনেমায় অভিনয় করেন।
৬. যুগোস্লাভিয়া ভেঙে মোট ৭ টি রাষ্ট্র গঠিত: স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া, মন্টিনিগ্ৰো ও কসোভা।
Comments :0