NATUNPATA | QUZI | ANSWER | AML KAR | 8 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | বলতে পারো | উত্তর | অমল কর | ৮ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  QUZI  ANSWER  AML KAR  8 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা | বলতে পারো

উত্তর

অমল কর 

৮ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 

জিজ্ঞাসা

১. ২০২৬ সালের ২৯/০৯/২৬ পর্যন্ত এশিয়ান গেমসে  চীন ও ভারতের পদক সংখ্যা কত?
২. বিদ্যাসাগর প্রণীত শিশুতোষ গ্ৰন্থাবলির নাম বলো।
৩. কোন্ সংস্থা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে "বিদ্যাসাগর" উপাধি দেয়? তিনি অন্য কোন্ উপাধি পান?
৪. কোনো রাজ্য বা রাজধানীর রাজা না-হয়েও কেন রামমোহন রায়কে রাজা বলা হয়?'ভারত পথিক ' উপাধি তাঁকে কে দেন?
৫. ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে স্রষ্টা?আন্দোলনে কে প্রথম এই স্লোগান উচ্চারণ করেন?
৬. বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও 'ভারতরত্ন'  লতা মঙ্গেশকর মোট কতগুলো আঞ্চলিক ভাষায় গান করেন?

উত্তর 

১. এবার এশিয়ান গেমসে ২৯/০৯/২৬ পর্যন্ত চীনের পদক সংখ্যা ১৪৩ টি সোনা ৬২ টি রুপো ও ৪৯ টি ব্রোঞ্জ  যেখানে ভারত জেতে ৬টি সোনা ২১ টি রুপো ও ২৬ টি ব্রোঞ্জ।
২.  বিদ্যাসাগর প্রণীত শিশুতোষ গ্ৰন্থবলি : বর্ণপরিচয় (১ম ও ২য়  ভাগ), বোধোদয়, কথামালা, আখ্যানমঞ্জরী ইত্যাদি।
৩. কলকাতার সংস্কৃত কলেজ ১৮৩৯ সালে  অগাধ পাণ্ডিত্য ও মেধার সুকৃতির স্বীকৃতিস্বরূপ ঈশ্বরচন্দ্র শর্মা(বন্দ্যোপাধ্যায়)-কে 'বিদ্যাসাগর' উপাধি দেয়। আর্ত- দরিদ্রদের সেবার জন্য তিনি 'দয়ার সাগর' বা 'করুণাসাগর'( মাইকেল মধুসূদন দত্ত প্রদত্ত) উপাধিও পান। 
৪. মোগলসম্রাট দ্বিতীয় আকবর বাহাদুর শাহ ১৮৩১ সালে রামমোহন রায়কে রাজা উপাধি দেন।নবজাগরণের পথিকৃৎ রামমোহন রায়কে 'ভারতপথিক' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. ইসলামিক পণ্ডিত সিপিআই-র অন্যতম প্রতিষ্ঠাতা উর্দুকবি ও স্বাধীনতা সংগ্ৰামী মওলানা হাসরাত মোহানি ১৯২১ সালে ইনকিলাব জিন্দাবাদ রচয়িতা  এবং সমাজতন্ত্রী ও বিপ্লবী, অগ্নিযুগের মহান শহিদ-ই-আজম ভগৎ সিং প্রথম এই স্লোগান দেন।
৬. ভারতরত্ন জয়ী বিশ্বখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৩৬ টি আঞ্চলিক ভাষায় প্রায়৩০ হাজার গান করেন।

Comments :0

Login to leave a comment