তিন দিনের ধর্মঘট থাকায় ২৭ সেপ্টেম্বর, রবিবার, ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত জানালো কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক এমপ্লয়িজ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক চুক্তির লাগাতার খেলাপ করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন সমূহের যৌথ মঞ্চ।
কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে ২৭ সেপ্টেম্বর সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক খোলা থাকবে।
সপ্তাহে পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা কার্যকর করার দাবিতে কেন্দ্রের টালবাহানার বিরুদ্ধে ফের ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারীরা। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, টানা তিন দিন, দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের বিভিন্ন সংগঠন। ৩০ সেপ্টেম্বরের পরেও দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলি।
ব্যাঙ্ক কর্মচারীদের স্পষ্ট বক্তব্য, ২০২৪ সালে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-র মধ্যে পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও সেই চুক্তি কার্যকর হয়নি। কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রতিষ্ঠান, জীবনবিমা ও সাধারণ বিমা ক্ষেত্রে পাঁচ দিনের কর্মদিবস চালু হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তা কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে কর্মীদের।
গত ১১ সেপ্টেম্বর এই দাবিতে দেশজুড়ে ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ক কর্মীরা। এরপরও কোনও সিদ্ধান্ত না হওয়ায় ফের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
Bank Open on Sunday
তিন দিনের ধর্মঘট, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কেন্দ্রের
×
Comments :0