Abhishek Sharma

আফগানিস্তানের বিরুদ্ধে দ্রুততম শতরান অভিষেক শর্মার

খেলা

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং অভিষেক শর্মার। ‘ফ্রেন্ডশিপ কাপ’র ফাইনাল ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩০ বলে দ্রুততম শত রান করে ফেললেন। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্রুততম শতরান করে রোহিত শর্মার রেকর্ডটিও ভেঙে দিয়েছেন তিনি। রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে শতরান করেছিলেন। এই সিরিজের প্রথম ম্যাচেও অভিষেক দুর্দান্ত ব্যাটিং করে ৩২ বলে ৮২ রান করে এককভাবে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দ্বিতীয় ম্যাচে তিনি ১৯ বলে ৩৯ রান করে আউট হন। খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। এরপর আর থামেননি এই বাঁহাতি ব্যাটার। ৩৪ বলে ১০৮ করেন ৯টি চার ও ১১টি ছক্কা হাকিয়ে। রশিদ খানের বলে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩০ বলে শতরান করেন অভিষেক শর্মা। 
তৃতীয় ম্যাচে অভিষেক প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করে মাত্র ১৬ বলে অর্ধশতকে পৌঁছে যান। টি-টোয়েন্টিতে এটি ভারতের পঞ্চম দ্রুততম অর্ধশতক। তিনি তার ইনিংসে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। তিনি এখানেই থামেননি, আফগান বোলারদের উপর চড়াও হতে থাকেন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারত কোনো উইকেট না হারিয়েই পাওয়ারপ্লে-তেই ১০০ রান তুলে নেয়। টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লে-তে ভারতীয় দলের করা এটিই সর্বোচ্চ স্কোর। 

Comments :0

Login to leave a comment