MUKTADHARA | UTSAV 1433 | POETRY | BIJOYA | PRADIP CHAKRABORTY | 21 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | কবিতা | ঁবিজয়া | প্রদীপ কুমার চক্রবর্তী | ২১ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  POETRY  BIJOYA  PRADIP CHAKRABORTY  21 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

কবিতা

ঁবিজয়া 

 প্রদীপ কুমার চক্রবর্তী

২১ অক্টোবর ২০২৬ 

 
    আঁধার প্রকাশি সে বিশাল পাহাড় 
          কালি মেখে পরিব্যাপ্ত 
    গহন নিশীথে আলো খুঁজে ফিরি
          কোথা গেল তা হারায়ে ,
    ঝলমলে সুখে সব তো পাগল‌
          তবু তাহা নহে পর্যাপ্ত 
    শান্তির পথে যত  কাঁটাকে  সরাতে 
           কে দেবে  দুহাত বাড়ায়ে !!

     নানা বিনোদন আর উচ্ছ্বাস মাঝে 
          পাঁচ দিনে ঘনঘটা 
    মা দুর্গাকে নিয়ে পাড়া -প্যাণ্ডেলে 
         ভক্তি বিনত পূজা ,
    অকাল- বোধিতা জাগরিতা মা 
       দেখেন শিব কেশদামে জটা 
     তিনি অসুরদলনী ,শান্তিদায়িনী 
         বাঙালির দশভুজা ।

     পূজা হলো শেষ , বিষাদের মাঝে 
        হবে মা'র  বিজয়া 
     পাঁচ দিন ধ'রে যে দীপ জ্বলেছিল 
        আলো  আজ নিভে যাবে ,
      এই আসা - যাওয়াতেই তাঁর শাশ্বত স্থিতি
         তিনি চিরন্তন শুভ -পয়া 
        নিরঞ্জনের ওই পবিত্র জলে 
           তাই অম্লান সুখ পাবে ।

Comments :0

Login to leave a comment