MUKTADHARA | UTSAV 1433 | POETRY | BIJOYA DASHAMI | MADHUSUDAN DUTTA | 21 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | কবিতা | বিজয়া দশমী | মধুসূদন দত্ত | ২১ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  POETRY  BIJOYA DASHAMI  MADHUSUDAN DUTTA  21 OCTOBER 2026  4th YEAR

বিজয়া দশমী 

মধুসূদন দত্ত

যেয়ো না, রজনি, আজি লয়ে তারাদলে!
গেলে তুমি, দয়াময়ি, এ পরাণ যাবে!—
উদিলে নির্দয় রবি উদয়-অচলে,
নয়নের মণি মোর নয়ন হারাবে!
বার মাস তিতি, সত্যি, নিত্য অশ্রুজলে,
পেয়েছি উমায় আমি! কি সান্ত্বনা-ভাবে—
তিনটি দিনেতে, কহ, লো তারা-কুন্তলে,
এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে?
তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার; শুনিতেছি বাণী—
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে!
দ্বিগুণ আঁধার ঘর হবে, আমি জানি,
নিবাও এ দীপ যদি!”— কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরীশের রাণী।

Comments :0

Login to leave a comment