নতুনপাতা
শারদ ১৪৩৩
বলতে পারো : উত্তর
অমল কর
১৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
প্রশ্ন
১. এশিয়ান গেমসে ভারতের চূড়ান্ত পদক কতগুলো?
২. কবে চালু হয় ইরানি ট্রফি। এবার জয়ী কোন্ দল?
৩. শচীন দেববর্মণ মোট কত গান গেয়েছেন, কতগুলো সিনেমায় সংগীত পরিচালক?
৪. মোহনদাস করমচাঁদ গান্ধিকে 'মহাত্মা' উপাধি কে দেন? 'জাতির জনক' বা 'বাপুজি' কে সম্বোধন করেন?
৫. জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি?
৬. কবি অলোকরঞ্জন দাশগুপ্ত-র প্রাপ্ত প্রধান পুরস্কার কি কি?
উত্তর
১. এশিয়ান গেমসে ২০২৬ সালে ভারত ২১ টি সোনা, টি রুপো ও ৩৭ টি ব্রোঞ্জ নিয়ে মোট ৮৫ টি পদক জিতে চতুর্থ স্থান অধিকার করে।
২. বিসিসিআই-র প্রাক্তন সভাপতি জেড আর ইরানি নামাঙ্কিত রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন বনাম অবশিষ্ট ভারতীয় দল নিয়ে ইরানি ট্রফি চালু হয় রঞ্জি ট্রফির ২৫ বছর পূর্তিতে (১৯৫৯-৬০)। এবার নিয়ে ৩১ বার জয়ী অবশিষ্ট ভারতীয় দল প্রতিপক্ষ জম্মু কাশ্মীরকে ১৬৭ রানে হারায় এবার। মুকেশকুমার সেরা প্লেয়ার।
৩. সংগীতশিল্পী শচীন দেববর্মণ ১৫০ টি গানের রেকর্ড করেন। ১৪ টি হিন্দি সিনেমায় ও ১৩ টি বাংলা সিনেমায় গান করেন, ১০০ টি সিনেমায় সুরকার, ৬৮৯ টি গান নির্মাতা।
৪. মোহনদাস করমচাঁদ গান্ধিকে রবীন্দ্রনাথ ঠাকুর 'মহাত্মা' উপাধি দেন ১৯১৫ সালে দঃ আফ্রিকায় মানবিক ভূমিকা পালন করায়। সিঙ্গাপুর রেডিয়ো ভাষণে ০৬/০৭/১৯৪৪ সালে সুভাষচন্দ্র বসু 'Father of the Nation' বা জাতির জনক বা বাপুজি সম্বোধন করেন।
৫. জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা ১৯২০ সালে 'Saha Ionization Equation' আবিষ্কর্তা হয়ে ১৯৩০ সালে ২ বার, ১৯৩৭ সালে,১৯৩৯ সালে,১৯৪০ সালে, ১৯৫১ সালে ও ১৯৫৬ সালে মোট ৭ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও বঞ্চিত হন।
৬. কবি প্রাবন্ধিক অনুবাদক তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ২০ টি কাব্যগ্রন্থ প্রণেতা ড.অলোকরঞ্জন দাশগুপ্ত প্রাপ্ত পুরস্কার: আনন্দ(১৯৮৫), গ্যেটে (১৯৮৫), রবীন্দ্র (১৯৮৭ ও ২০০৪), সাহিত্য আকাদেমি (১৯৯২), প্রবাসী (জার্মানি) ভারতীয় সম্মাননা (২০০৫)।
Comments :0