NATUNPATA | SHARAD 1433 | QUIZZ | NABAMI ANSWER | AML KAR | 20 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | বলতে পারো | উত্তর | অমল কর | ২০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  QUIZZ  NABAMI ANSWER  AML KAR  20 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

বলতে পারো

উত্তর 

অমল কর

২০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

প্রশ্ন

১. দেবী দুর্গার আরাধনায় 'নবপত্রিকা' কি?
২. আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কবে প্রথম 'মহিষাসুরমর্দিনী' গীতিআলেখ্য সম্প্রসারিত করা হয়? 
৩. কবে প্রথম শিশুতোষ পত্রিকা 'শিশুসাথী' ও 'সন্দেশ ' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়?
৪. কে কবে প্রথম  দুর্গাপুজোয় বাংলা গানের রেকর্ডিং করেন?
৫. ধনঞ্জয় ভট্টাচার্য,সতীনাথ মুখোপাধ্যায়,  হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে, শ্যামল মিত্র ও
মানবেন্দ্র মুখোপাধ্যায় পুজোয় কে কবে প্রথম আধুনিক বাংলা গানের রেকর্ডিং   করেন? 
৬. লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে,সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র
ও আরতি মুখোপাধ্যায় পুজোয় কে কবে প্রথম আধুনিক বাংলা গানের রেকর্ডিং করেন?

উত্তর

১. দেবী দুর্গার আরাধনায় 'নবপত্রিকা' হল: একটি কলাগাছের সাথে সাদা অপরাজিতা লতা দিয়ে কচু,হলুদ,জয়ন্তী,বেল,ডালিম,
অশোক, মানকচু ও ধানগাছ বেঁধে লালপেড়ে শাড়ি পরিয়ে ঘোমটা দেওয়া কলাবউ। (কেউ কেউ অজ্ঞতাবশত এটি গণেশের বউ বলে, আসলে গণেশের মা, দেবী দুর্গা)।
২. বাণী কুমার রচিত পঙ্কজ মল্লিকের সুরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র ভাষ্যে ও চণ্ডীপাঠে ১৯৩১ সালে(মতান্তরে ১৯৩২)মহাষষ্ঠীর সকালে 'মহিষাসুর বধ 'নামে এবং ১৯৩৪ সাল থেকে মহালয়ার প্রত্যূষে 'মহিষাসুরমর্দিনী'নামে গীতিআলেখ্য আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আজ অবধি সম্প্রসারিত হয়।
৩. শিশুতোষ পত্রিকা 'শিশুসাথী'(সম্পাদক রমেশ মজুমদার) ও ' সন্দেশ'( সম্পাদক সত্যজিৎ রায় ও সুভাষ মুখোপাধ্যায়) পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশিত হয় ১৯২৬ সালে ও ১৯৬১ সালে।
৪. দুর্গাপূজায়  বাংলা গানের প্রথম রেকর্ডিং শুরু চিত্তরঞ্জন দাশের বোন অমলা দাশের (মিস দাশ ছদ্মনামে)গাওয়া গ্ৰামোফোন কোম্পানি থেকে রবীন্দ্রসংগীত (গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ)।গানদুটি: প্রতিদিন আমি হে জীবনস্বামী ও হে মোর দেবতা।
৫. মান্না দে(১৯৫৩),হেমন্ত মুখোপাধ্যায়
(১৯৪৩), ধনঞ্জয় ভট্টাচার্য(১৯৪০), সতীনাথ মুখোপাধ্যায়(১৯৫৫),শ্যামল মিত্র(১৯৫২) ও মানবেন্দ্র মুখোপাধ্যায় (১৯৫৩)পুজোয় প্রথম আধুনিক গানের রেকর্ডিং করেন।
৬. লতা মঙ্গেশকর(১৯৫৭),আশা ভোঁসলে
(১৯৫৯),সন্ধ্যা মুখোপাধ্যায়(১৯৪৮),উৎপলা সেন(১৯৪৪),আরতি মুখোপাধ্যায়(১৯৬০)ও 
নির্মলা মিশ্র(১৯৬০)প্রথম পুজোর গান রেকর্ডিং করেন।

Comments :0

Login to leave a comment