CJP Judicial Custody

সিজেপি নেতা আশুতোষ, সৌরভের মুক্তির নির্দেশ

জাতীয়

ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিলেন দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। গত ১৯ অক্টোবর তাদের জেল হেপাজতের মেয়াদ দু'দিন বাড়ানো হয়েছিল। 
দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সিজেপি'র এই দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন। দুজনকেই আটক করে দিল্লি পুলিশ। 
তার আগে, গত ১০ অক্টোবর, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবিতে মিছিলের দিন এই দুই নেতাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ১১ অক্টোবর দু'জনকে জামিনে ছাড়া হয়। 
গত ১৩ অক্টোবর তাঁদের ফের আটক করা হয়। ১৪ অক্টোবর দিল্লির আদালত তাদের পাঁচ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। তিরঙ্গা পতাকা তোলার জন্য এই দুই নেতাকে তিহার জেলে পাঠানো হয়। আদালত বলে জামিনের শর্ত ভেঙেছেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। ১৯ অক্টোবর তাদের মুক্তির কথা থাকলেও ফের দুদিনের জেল হেপাজত ঘোষণা করেন দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সিজেপি'র পক্ষে দিল্লি হাইকোর্টেও যাওয়া হয়েছিল। বুধবার, ২১ অক্টোবর, তাদের মুক্তির নির্দেশ দেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Comments :0

Login to leave a comment