Chorbagan incident

চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির পদপিষ্টের ঘটনায় গ্রেপ্তার ৭, আটক ১৪

রাজ্য কলকাতা

চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পদক্ষেপ কলকাতা পুলিশের। গত রাতে আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

গিরিশ পার্ক থানায় মামলা দায়ের হয়েছে। কেস নম্বর: ১৪৭, ধারা - ১০৫/১১০/ ৩(৫) বিএনএস।

ধৃতদের পরিচয় মধ্যে রয়েছেন রাজকুমার সেওড়া ওরফে রাজা (৪৮) পুজো কমিটির সম্পাদক।
শান্তনু দুবে (৫৫) সহ-সভাপতি। বিপ্লব মুখার্জী ওরফে জয় (৪৮) বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে ছিলেন। কৌশিক সাহা (৫৩) ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস চেকিংয়ের দায়িত্বে ছিলেন। পিন্টু দে (৫১) ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। সুমন চক্রবর্তী (৩০) বেসরকারি নিরাপত্তারক্ষীর ইনচার্জ। রাজেশ পাল (২৯) বেসরকারি নিরাপত্তারক্ষীর ইনচার্জ।

পুলিশ সূত্রে খবর, উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগেই এই গ্রেপ্তার। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে যে কমিটির পক্ষ থেকে শহরের বড় বড় পূজো কমিটিগুলির প্রবেশ এবং প্রস্থানের জায়গা খতিয়ে দেখবে। ইতিমধ্যে ভবানী ভবনে চোরবাগানে ঘটনার পর এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন সকালে আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল।

Comments :0

Login to leave a comment