Bangladesh Minister Resigned

বাংলাদেশের বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর ইশরাকের পদত্যাগ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান, ঢাকা

বিএনপি সরকারের মাত্র ৮ মাসের মাথায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিএনপি সরকারে প্রথম তিনিই ছাড়লেন মন্ত্রীপদ। 
সোমবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের  ঘোষণা করেন।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ইশরাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তিনি বলেন, মাদক বাংলাদেশের যুব সমাজকে ধবংস করে দিচ্ছে।

Comments :0

Login to leave a comment