রাজ্যের রক্ত সংকট তীব্র। কিন্তু সেই পরিস্থিতিতেই রক্তদান শিবির করতে বাধা দিচ্ছে পুলিশ। বইয়ের স্টলের পর রক্তদান শিবির আটকাতেও নেমে পড়ল বিজেপি সরকারের পুলিশ।
তবে বালিগঞ্জ এলাকায় সিপিআই(এম)'র স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন যে আজ, ২০ অক্টোবর, বিকেল সাড়ে ৪টেয় পার্ক সার্কাস সেভেন পয়েন্টে রক্তদান শিবির হবে।
সিপিআই(এম) বালিগঞ্জ-১ এরিয়া কমিটির পক্ষে জানানো হয়েছে, রাজ্যে তীব্র রক্ত সংকটের পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের অনুরোধে একদিনের মধ্যে জরুরি রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বেনিয়াপুকুর থানার পুলিশ বাধা দেয়।
সিপিআই(এম) নেতৃবৃন্দ জানাচ্ছেন, প্রথমে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে বুক স্টল বন্ধ করার চেষ্টা করে। এবার বাধা দিচ্ছে রক্তদান শিবিরে।
সিপিআই(এম) বালিগঞ্জ-১ এরিয়া কমিটি জানিয়েছে, রাজ্যের ১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে অন্যদিকে, সরকারি ব্লাড ব্যাঙ্কের ব্লাড ক্রেডিট কার্ড নিয়েও অনেক সময় রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু যেরকম পুলিশে বাধা অতিক্রম করে বুক স্টল চলছে, সেরকম রক্তদানও হবে।
Blood donation
রক্তদানেও বাধা পুলিশের, শিবির হবে পার্ক সার্কাসে, জানালো সিপিআই(এম)
×
Comments :0