Brinda Karat

'ভাগবতজী সংবিধান পড়ুন', বললেন বৃন্দা কারাত

জাতীয়

দিল্লিতে এ কে গোপালন ভবনে এসআইআর বিরোধী বিক্ষোভ।

ভোটাধিকার দেশের সংবিধানে স্বীকৃত অধিকার। তার পক্ষে আন্দোলন করাও সংবিধান স্বীকৃত। মোহন ভগবত জী, আপনি সংবিধান পড়ুন। 
আরএসএস প্রধানকে এই বার্তা দিয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত। 
মঙ্গলবার ২০ অক্টোবর নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যালয় রীতি অনুযায়ী বিজয়া দশমীর ভাষণ দেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ভাগবতের ভাষণে ভোটাধিকারের পক্ষে বিক্ষোভ নিয়ে একাধিক বক্তব্য থেকেছে 
ভাগবত বলেছেন যে বিক্ষোভ দেখালে সমস্যা মিটে যায় এই ধারণা ভুল। এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, দেশের ভিতরে অস্থিরতাকে ব্যবহার করতে পারে বিদেশি শক্তি। 
সেই সঙ্গে বিজেপির চালু  প্রচারকেই আরেকবার আউড়ে ভাগবত বলেছেন যে এই আন্দোলনের আসল লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন করা। ভাগবত টেনেছেন ফ্রান্স এবং আলবেনিয়ায় চলতি বিক্ষোভের প্রসঙ্গ। বাংলাদেশ এবং নেপালে গণবিক্ষোভের জেরে সরকার পরিবর্তনের উল্লেখও করেছেন তিনি। তার বক্তব্য, এই পর্বে প্রধান লক্ষ্য ভারত। 
বৃন্দা কারাতকে ভাগবতের ভাষণ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ভোটাধিকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা সংবিধানে স্বীকৃত অধিকার। দেশের সংবিধান প্রতিবাদ জানানোর অধিকার দিয়েছে। দেশে লড়াই চলছে ভোটাধিকারের পক্ষেই। এই লড়াইকে কোনোভাবে খাটো করা যাবে না।
ভাগবতের উদ্দেশ্যে তিনি বলেন, আরএসএস-এর শাখায় এই অধিকার থাকে না। আর এস এস-এর শাখায় মহিলারা যোগ দিতে পারেন না। ভাগবতজী দয়া করে আপনারা গণতন্ত্রের পাঠ করাবেন না। 
এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তেরো কোটির বেশি নাম। নির্বাচন কমিশনের অস্বচ্ছ কার্যকলাপে তীব্র ক্ষোভ সারা দেশে। মুখ্য নির্বাচন কমিশনারের পর থেকে জ্ঞানেশ কুমারের দাবিতে বিক্ষোভ চলছে রাজ্যে রাজ্যে। 
সেই সময়েই বিজেপির আদর্শগত কেন্দ্র আরএসএসের প্রধান বলেছেন নির্বাচনী ফায়দার জন্য বা সস্তা জনপ্রিয়তার লোভে বিবেচনা বোধ যেন পরাজিত না হয় তার ওপর নজর রাখতে হবে। আন্দোলনকে খাটো করার লক্ষ্যে তার মন্তব্য, এদের উদ্দেশ্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করা নিজেদের আক্রান্ত দেখিয়ে সমর্থন জোটানো। দেশের প্রতিষ্ঠান গুলির উপর জনতার আস্থাকে নড়বড়ে করে দেওয়া। 
এদিকে সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য বিজু কৃষ্ণান বলেছেন, এসআইআর পর্বে পদে পদে প্রমাণ হয়েছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। বারবার ভোটচুরির নমুনা দেখা গিয়েছে নির্বাচন কমিশনের কাজে। ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে লড়াই জারি থাকবে

Comments :0

Login to leave a comment