ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে পূর্বাভাস মতোই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি। সোমবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতে তা কমে হয়েছে ১৯ ডিগ্রি। বুধবার এবং বৃহস্পতিবার শহরের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় আরও কমতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে স্বাভাবিকের তুলনায় এখনও তাপমাত্রা বেশ কিছুটা বেশি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, শুধু কলকাতাতেই নয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপমাত্রা কমেছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও কমেছে তাপমাত্রা। আগাম কয়েক দিন রাতের তাপমাত্রা আরও খানিকটা নামবে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী তিন দিন কলকাতা-সহ গোটা রাজ্যে রাতের তাপমাত্রা কমবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলোতে ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হতে পারে। আপাতত বড় ধরনের বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করা হয়নি। শীঘ্রই রাজ্যে শীতের দাপট আরও বাড়বে।
দক্ষিণ ভারতের উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে কোমোরিন অঞ্চল থেকে তামিলনাড়ুর অভ্যন্তরীণ এলাকা হয়ে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি দক্ষিণ কেরালা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে তামিলনাড়ুতে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে তামিলনাড়ুতে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। উত্তর প্রদেশে কুয়াশা ও ঠান্ডার তাণ্ডব অব্যাহত রয়েছে। সেই রাজ্যের বেশিরভাগ অংশে আবহাওয়া শুষ্ক থাকছে। সকালে অনেক এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দিনের বেলায় রোদ থাকায় আবহাওয়া পরিষ্কার থাকছে। আবহাওয়া বিভাগ আগামী দিনগুলিতে কুয়াশা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শক্তিশালী হচ্ছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। এর প্রভাবে বুধবার তামিলনাড়ুর কাবেরী বদ্বীপ অঞ্চল এবং দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চেন্নাই ও পার্শ্ববর্তী জেলাগুলির কয়েকটি এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে মাদুরাই, বিরুধুনগর এবং থেনি জেলায়। আবহাওয়া বিভাগের মতে, বুধবার উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে, সকালে সাহারানপুর, মিরাট, বিজনোর, বাঘপত, সম্ভল এবং রামপুর সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে, দিনের বেলা রৌদ্রোজ্জ্বল থাকবে এবং আবহাওয়া পরিষ্কার থাকবে। পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশেও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। কোথাও বৃষ্টি বা মেঘের সতর্কতা নেই।
Weather
শীতের দাপট বাড়বে রাজ্যে
বুধবার সকালে কলকাতার এজিসি বোস রোড থেকে তোলা ছবি।
×
Comments :0