Romelu Lukaku

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু

খেলা

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ৩৩ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানালেন এই স্ট্রাইকার। সোমবার সামাজিম মাধ্যম ইনস্টাগ্রামে তিনি এই সিন্ধান্তের কথা জানায়। সামাজিম মাধ্যমে লুকাকু লিখেছেন,‘‘ ‘জাতীয় দলের হয়ে ১৬ বছরে আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। জীবনের নানা রকম আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যেসব কোচ আমাকে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। এটি ছিল অসাধারণ এক যাত্রা। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’’ তিনি তাঁর সতীর্থ, কোচ এবং বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। নেশনস লিগের ফাইনাল ফোরে বেলজিয়ামের জায়গা নিশ্চিত হওয়ার পর তিনি নিজের অবসরের কথা জানান। লুকাকু সামাজিক মাধ্যমে আরও জানান, ‘‘আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। যাত্রাটি ছিল অবিশ্বাস্য। প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।’
২০০৯ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু লুকাকুর। তারপর ১৬ বছরে খেলেছেন ১৩৫ ম্যাচ। গোল করেছেন ৯৪টি। দেশের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার কাছাকাছি থাকলেও সেই অপেক্ষা আর পূরণ হচ্ছে না। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। তিনি বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ ৮টি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৬টি গোল তাঁর।

Comments :0

Login to leave a comment