Assembly 2026 Ashok Bhattacharya

তৃণমূল-বিজেপি বিরোধী মনোভাব তীব্র উত্তরবঙ্গে: অশোক ভট্টাচার্য (দেখুন ভিডিও)

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি

আলুচাষিরা যাতে ফসল রাখতে পারেন তার জন্য হিমঘর করেছিল বামফ্রন্ট সরকার। নতুন একটিও ফুড পার্ক হয়নি তৃণমূলের পনের বছরে। বিজেপি এবং তৃণমূল লুট করেছে। উন্নয়ন করেনি উত্তরবঙ্গের। 
মঙ্গলবার গণশক্তি-কে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। 

তিনি বলেছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে উত্তরবঙ্গে। 
তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের এই ১৫ বছরের শাসনে উত্তরবঙ্গের রাজবংশী, আদিবাসী, মুসলিম, গোর্খা জনজাতির মানুষ নানাভাবে প্রতারিত। এই সরকারের শাসনকালে এই মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।
ভট্টাচার্য বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে যে উন্নয়নের কাজ হয়েছিল, শিক্ষাব্যবস্থার যে উন্নতি হয়েছিল, যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হয়েছিল তা বিপর্যস্ত। কৃষিতে যে আয় হতো আজ সেই আয় আর  হচ্ছে না। ফল এবং সবজি প্রক্রিয়াকরণ, ফুড পার্ক সব বামফ্রন্ট সরকারের সময়ে হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময়ে হয়েছিল বহু হিমঘর। আলু উৎপাদন হলে কৃষকরা যাতে রাখতে পারেন। তৃণমূলের শাসনে উত্তরবঙ্গে নতুন করে একটিও হিমঘর হয়নি। 
তিনি বলেন, সবচেয়ে বড় কথা প্রাকৃতিক বিপর্যয়। বহু মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন। বন-জঙ্গল চুরি হচ্ছে। চরম দুর্নীতি। বিজেপি এবং তৃণমূলের নেতারা দুর্নীতিতে যুক্ত। 
ভট্টাচার্য বলেন, এই অন্যায়কে আড়াল করার জন্য জাতি এবং ধর্মকে ব্যবহার করছে এই দুই দল। ব্যবহার করছে পরিচিতি সত্ত্বাকে। বিজেপি বলেছিল রাজবংশী ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করবে। কিন্তু করেনি। তিনি বলেন, কোচবিহারকে কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চল বা গোর্খাল্যান্ড করবে বলেছিল দার্জিলিঙে। এই আবেগকে তারা ব্যবহার করে বারবার ভোটে কাজে লাগায়। 
ভট্টাচার্য বলেন, তৃণমূলে বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বিরোধিতা রয়েছে উত্তরবঙ্গে। তেমনিভাবে বিজেপি’র বিরুদ্ধেও প্রাতিষ্ঠানিক বিরোধিতা রয়েছে। বিরোধী দল হিসেবে বিজেপি কোনও ভূমিকা নেয়নি।

Comments :0

Login to leave a comment