কর্মরত বলে যাদের ধরা হচ্ছে সরকারি হিসেবে তার বড় অংশই স্বনিযুক্ত। পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা বা পিএলএফএস’র সাম্প্রতিক রিপোর্টেও দেখা গিয়েছে এই চিত্র।
মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রকের এই সমীক্ষা দেখাচ্ছে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে গ্রামে কর্মরতদের ৬২.৭ শতাংশ স্বনিযুক্ত। স্বনিযুক্তি গ্রামে ৬১.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬২.৭ শতাংশ।
স্বনিযুক্তি হিসেবে রেখে দেশে পনের বছরের বেশি ৫৭.৯ কোটি মানুষ কর্মরত ছিলেন জুলা-সেপ্টেম্বর ত্রৈমাসিকে। তার মধ্যে ৪০.৫ কোটি পুরুষ এবং ১৭.৪ কোটি মহিলা। অর্থাৎ পুরুষদের অর্ধেকের কম মহিলা কর্মরত।
মঙ্গলবার মন্ত্রক জানিয়েছে এই তিন মাসে কর্মহীনতা বা বেকারির হার ৫.১ শতাংশ। আগের তিন মাসে কর্মহীনতার হার ছিল ৫.৪ শতাংশ।
সমীক্ষায় বলা হয়েছে চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে গ্রামীণ কর্মহীনতার হার ছিল ৪.৮ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে তা সামান্য কমে হয়েছে ৪.৩ শতাংশ। শহরাঞ্চলে কর্মহীনতার হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৮ শতাংশ।
Unemployment PLFS
বাড়ছে স্বনিযুক্ত, কেন্দ্রীয় সমীক্ষায় কর্মহীনতার হার ৫.১ শতাংশ
×
Comments :0