Election 2026 kalna

প্রচারে সারা কালনা বিধানসভার বাম প্রার্থীর

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

কালনা দু'নম্বর ব্লকের বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতিস্বর ও ময়নাগুড়ি গ্রামের মানুষরা বৃহস্পতিবার একসাথে দেখলেন কালনার দুই তেজস্বী কন্যাকে। একজন হলেন মিতালী মুখার্জী এবং অপরজন হলেন শর্মিষ্ঠা নাগ সাহা, যিনি এবার কালনা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী। এই দুই তেজস্বীকন্যা এদিন এই এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন। কে এই মিতালী মুখার্জী ? যার নেতৃত্বে মহিলাদের তীব্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাস্তা পেয়েছিল ময়নাগুড়ি গ্রাম। যে রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কালনা ২ ব্লকের বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের এই ময়নাগুড়ি গ্রামে পঞ্চায়েত নির্বাচনে গুন্ডাদের প্রতিরোধ করে একমাত্র সিপিআই(এম) প্রার্থী হিসাবে মিতালী মুখার্জী জয়ী হন। ফলে বর্তমান প্রশাসনের কাছে এই গ্রামের উন্নয়ন ছিল চরম অবহেলিত। স্থানীয় পঞ্চায়েতকে বারে বারে জানিয়েও কোনও সুরাহা হয়নি। শেষে এই গ্রামের মহিলারা সঙ্গবদ্ধ হয়ে রাস্তার দাবিতে কালনা ২ বিডিও দপ্তরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখিয়ে গ্রামের রাস্তা আদায় করতে সক্ষম হন। আর এক তেজস্বী কন্যা হলেন কালনা বিধানসভার বাম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। বিগত পৌরসভা নির্বাচনে গুন্ডাদের প্রতিরোধে করে কালনা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সিপিআই(এম) প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহাকে কাছে পেয়ে ময়নাগুড়ির মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়। এই গ্রামের মহিলারা তাঁকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। পাশাপাশি গাছের ডাব পেড়ে এনে শর্মিষ্ঠা নাগ সাহাকে খেতে দেন। এই গ্রামে এসে সিপিআই(এম) প্রার্থীর একটা আলাদা অভিজ্ঞতা এবং অনুভূতি হয়েছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment