Election 2026 Ranaghat North-West

নাম ঘোষণা হতেই প্রচার শুরু রানাঘাট উত্তর-পশ্চিমের বাম প্রার্থীর

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবারের নির্বাচন। এই নির্বাচনে একদিকে যেমন স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোড়ালো বার্তা, অন্যদিকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই সরকারকে ক্ষমতাচ্যুত করার লড়াই। এই প্রথম ভারতবর্ষের একটা রাজ্যের নির্বাচনে রাজ্যের বিরাট অংশের মানুষকে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত রেখে নির্বাচন হতে চলেছে। মানুষের গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ এবং খর্ব করার চেষ্টা হচ্ছে। বিগত ১৫ বছরের মানুষের অভিজ্ঞতায় এই কেন্দ্রে তৃণমূল জিততে পারবে না, আর ২০১৯’র পর থেকে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষের অবস্থান ক্রম স্পষ্ট হচ্ছে, বিজেপির ক্ষমতা কমেছে, তারাও জিততে পারবে না। তাই এ লড়াই মানুষের জেতার লড়াই। শুধুমাত্র ফ্লেক্স ব্যানার হোডিং দিয়ে এবারের ভোট হবে না, এ ভোটে আমাদের মানুষের মনের দখল নিতে হবে আমাদের বিগত দিনের সরকার পরিচালনার গৌরবজনক অধ্যায়ের ভিত্তিতে। নাম ঘোষণার সাথে সাথে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আইনজীবী দেবাশিস চক্রবর্তী তাহেরপুরের এক কর্মী সভা থেকে এই আহ্বান জানান। 
রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে চতুর্থ পর্যায়ে বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণায় উঠে আসে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে দীর্ঘদিনের রাজনৈতিক মুখ জেলা স্তরের পার্টি নেতা দেবাশিস চক্রবর্তীর নাম। ঘোষণার সাথে সাথেই কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাহেরপুরের কর্মীসভার পরেই রানাঘাট শহরে এক বিশাল প্রচার মিছিল সংঘটিত হয় প্রার্থীকে নিয়ে। এলাকার এবং এই কেন্দ্রের সাধারণ ভোটাররা মনে করছেন এবার উত্তর-পশ্চিম কেন্দ্রে সমানে সমানে টক্কর হবে। বামপন্থী কর্মী সমর্থকরা আশাবাদী যে এই কেন্দ্রে দীর্ঘদিন পর আবার সিম্বল ফিরে পাওয়াতে তাদের পুরোনো ভোট আবার ফিরে আসবে এবং এই কেন্দ্রে বামপন্থীরা জয়লাভ করবে।

Comments :0

Login to leave a comment