Election 2026 Raidighi

বামপন্থীরাই পারে মানুষের সমস্যার সমাধান করতে বলছেন রায়দিঘির মানুষ

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সাম্য গাঙ্গুলির নির্বাচনী প্রচারে স্থানীয় মানুষেরা তাঁদের অভাব অভিযোগের কথা তুলে ধরছেন। রেল লাইন প্রকল্প, সরকারি পরিবহণ ব্যবস্থা চালু, বিপর্যস্ত নদী বাঁধ মেরামতের দাবির কথা তুলে ধরছেন। রায়দিঘি বিধানসভা কেন্দ্রের মানুষদের কথায়, এখানে ঝড়ের আগে কান্তি আসে। প্রাকৃতিক দুর্যোগ, নদী বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় বামপন্থীরা। দুর্যোগের রাতে সিপিআই(এম) নেতা, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, তাঁর ছেলে সাম্য গাঙ্গুলিসহ স্থানীয় পার্টি কর্মীরাই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজেদের জীবনের অভিজ্ঞতার কথা বললেন কুমড়াপাড়া অঞ্চলের বাসিন্দারা। রায়দিঘির মানুষের কাছে পরিচিত মুখ সিপিআই(এম)’র তরুণ প্রার্থী সাম্য গাঙ্গুলি। বেহাল রাস্তা মেরামত থেকে শুরু করে, নদী বাঁধের সমস্যা, পরিবহণ সমস্যার কথা অকপটে তুলে ধরছেন এখানকার আবালবৃদ্ধবণিতারা। নিজেদের জীবন জীবিকার সমস্যার সাথেই তৃণমূলের চুরি, দুর্নীতি, কাটমানি নিয়ে ক্ষুব্ধ রায়দিঘির বাসিন্দারা প্রকাশ্যে সোচ্চারে মুখ খুলছেন। তাঁদের কথায়, লুটেরা তৃণমূল নয়, বামপন্থীরাই পারে মানুষের সমস্যার সমাধান করতে। শান্তি, সম্প্রীতি, এলাকার উন্নয়ন, মানুষের অর্থনৈতিক ঘটানোর দাবিতে বামপন্থীদের উপর ভরসা করতে চাইছেন তাঁরা। এই কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীর নির্বাচনী প্রচারের ফাঁকে দেবীপুর অঞ্চলের বাসিন্দা প্রতিবন্ধকতাযুক্ত নূরউদ্দিন মোল্লা বলেন, সাম্য গাঙ্গুলি প্রতিবন্ধী মানুষদের অধিকারের দাবিতেও লড়াই করেন। আমাদের মতো অসহায় গরিব মানুষের পাশে থাকেন। 
কান্তি গাঙ্গুলি বলেন, বামফ্রন্ট সরকার সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৩৬টি নতুন সেতু তৈরি করেছিল। গত ১৫ বছরে তৃণমূল সরকার একটাও নতুন সেতু তৈরি করতে পারেনি। নির্বাচনী প্রচারে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের উন্নয়ন, পরিকল্পনার কথাও তুলে ধরা হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময়কালে রায়দিঘিতে ৩০ বিঘা জমির উপর ১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি স্টেডিয়ামের উল্লেখ করে তিনি জানান, সেই স্টেডিয়াম এখন সরকারি গোডাউনে পরিণত হয়েছে।

Comments :0

Login to leave a comment