Assembly 2026 Burdwan

বর্ধমান শহরে পদযাত্রা সিপিআই(এম) প্রার্থীর, দেওয়ালে টাঙানো হলো তৃণমূলের দুর্নীতির চার্জশীট

জেলা বাংলা বাঁচানোর ভোট

ছবি— বর্ধমান দক্ষিণ বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সুদীপ্ত গুপ্ত ভোট প্রচার করছেন বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডে।

শনিবার সিপিআই(এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির অন্তর্গত ৮ নং ওয়ার্ডে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীকে নিয়ে এক বিরাট পদযাত্রা সমগ্র ৮ নং ওয়ার্ড পরিক্রমা করে। এদিনের এই পদযাত্রায় এলাকার বহু মানুষ পা মিলিয়েছেন এবং পদযাত্রা চলাকালীন ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে, চায়ের দোকান, ক্লাবে প্রার্থী পরিচিতি করতে গিয়ে ব্যাপক উৎসাহ এবং সাধারণ মানুষের সারা পাওয়া গেছে। পদযাত্রায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী, প্রবীণ পার্টি নেতা তাপস সরকার সহ এরিয়া কমিটির সম্পাদক অতনু হুই। পদযাত্রা চলাকালীন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ চার্জশিট দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দেয়। এই ওয়ার্ডে তৃণমূল যা কাজ করেনি সেই কাজের খতিয়ান দিয়ে দেওয়ালে দেওয়ালে চার্জশিট টাঙান তাঁর। পাশাপাশি তাঁরা এও বলেন লক্ষ লক্ষ টাকার প্রকল্প করার নাম করে ওয়ার্ডের মানুষকে ধোঁকা দিয়েছে তৃণমূল। এই ধোঁকাবাজির বিরুদ্ধে এদিন  ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষ নাগরিক চার্জশিট টাঙিয়ে দিয়ে তৃণমূলের কাছে জানতে চায় এই টাকা কোথায় গেল ?
 

Comments :0

Login to leave a comment