salim sir

ট্রাইবুনালে আইনি সহায়তায় জেলাভিত্তিক ফোন নম্বর প্রকাশ সিপিআই(এম)’র

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

আরএসএস-বিজেপি’র চক্রান্তের অংশীদার হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সিপিআই(এম) ভোটাধিকারের পক্ষে লড়াই জারি রেখেছে।  আপিল ট্রাইবুনালে আবেদনের সহায়তা করার জন্য আইনি সহায়তা করবে সিপিআই(এম)। সোম এবং মঙ্গলবার সব বিধানসভা এলাকায় ভোটাধিকার রক্ষায় বিক্ষোভে নামবে সিপিআই(এম)।
রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন যে রেড ভলেন্টিয়ার এবং আইনজীবীদের টিম হয়েছে। ফোন নম্বর সমেত তাঁদের নাম প্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায় (ছবি দেওয়া হলো)। 


সেলিম বলেন, যাতে প্রতি বুথে প্রত্যেক ভোটার ভোট দেওয়ার অধিকার পান, কোনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য আইনি পরামর্শ দেওয়া ও আইনি লড়াই করবে এই টিম। 
সেলিম বলেন, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে আরএসএস বিজেপি চক্রান্তের অংশীদার হিসাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। রাজ্যজুড়ে আমরা কোর্টে, নেটে এবং হেঁটে লড়াই করছি। 
সেলিম বলেন, নির্বাচন কমিশন একটার পর একটা তালিকা বার করছে। কিন্তু আশঙ্কা দূর হচ্ছে না। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের লড়াইয়ে শামিল আইনজীবী এবং রেড ভলেন্টিয়াররা একযোগে সর্বত্র থাকবেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। এর জন্য কোন টাকা পয়সা খরচ করতে হবে না। কোনও দালাল চক্রে পড়তে হবে না। বিজেপি এবং তৃণমূল এগুলো নিয়ে ভয় এবং আতঙ্ক তৈরি করে রোজগারের ব্যবস্থা করছে।
সেলিম বলেন, করোনার সময় যখন অক্সিজেনের প্রয়োজন ছিল তখন পৌঁছে গিয়েছিলেন রেড ভলেন্টিয়াররা। আজকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার অক্সিজেন কমে গেছে। রাষ্ট্র একেবারে ফ্যাসিবাদী কায়দায় বেনাগরিক করার চেষ্টা করছে। ধর্ম এবং এলাকা নির্দিষ্ট করে লক্ষ লক্ষ মানুষের উপর এসআইআর’র খাঁড়া নামিয়ে এনেছে কমিশন। যার কোনও প্রয়োজন ছিল না। শুধু বিজেপি ও তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য বাইনারি তৈরি করতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে।

Comments :0

Login to leave a comment