World Cup 2026 Doordarshan

বিশ্বকাপে কেবল ৮টি ম্যাচ দেখাবে দূরদর্শন

খেলা বিশ্বকাপ ২০২৬

উদ্বোধনী ম্যাচ ছাড়া গ্রুপ পর্বে আর কোনও ম্যাচ দেখাবে না দূরদর্শন। এর পরই দেখাবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ১২ জুনের পর ১০ জুলাই থেকে দেখা যাবে ম্যাচ। 
সরকারি টেলিভিশন চ্যানেল দেখাবে সেমিফাইনাল এবং ফাইনাল।
১২ জুন, ভারতীয় সময়ে, রাত সাড়ে বারোটায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচ দেখাবে দূরদর্শন। মেক্সিকোর অ্যাজটেক স্টেডিয়ামে হব এই ম্যাচ।
এবার বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ১০৪টি ম্যাচ হবে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর ১৬টি শহরে হবে ম্যাচ। মূলপর্বে খেলছে ৪৮টি দেশ।
এই ম্যাচের পর ১০, ১১ এবং ১২ জুলাই কোয়ার্টার ফাইনাল দেখাবে দূরদর্শন স্পোর্টস।
১০ জুলাই প্রথম কোয়ার্টার ম্যাচ দেখা যাবে রাত দেড়টায়। ১১ জুলাই দেখা যাবে রাত সাড়ে ১২টায়। ১২ জুলাই দেখানো হবে দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথমটি রাত ২.৩০-এ। দ্বিতীয়টি সকাল সাড়ে ৬টায়।  
প্রথম সেমিফাইনাল দেখানো হবে ১৫ জুলাই রাত সাড়ে ১২টায়। দ্বিতীয় সেমিফাইনাল দেখানো হবে ১৬ জুলাই রাত সাড়ে ১২টায়।
ফাইনাল দেখা যাবে ২০ জুলাই রাত সাড়ে বারোটায়। 
ভারতে জি-এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইসের সঙ্গে চুক্তি হয়েছে ফিফার। জি-ফাইভ এবং জি-র চারটি চারটি টিভি চ্যানেলে সব ম্যাচ দেখানো হবে। 
ভারতে ‘স্পোর্টস ব্রডকাস্টিং সিগন্যালস (ম্যানডেটরি শেয়ারিং উইথ প্রসার ভারতী)‘ আইন অনুযায়ী সিগন্যাল প্রসার ভারতীকে দেওয়া বাধ্যতামূলক। 
গত ৯ মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে ক্রীড়া প্রতিযোগিতাগুলিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে তার মধ্যে ছিল বিশ্বকাপ ফুটবলও। জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ার পরও দূরদর্শন বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করছে না স্পষ্টতই বেসরকারি চ্যানেলের সুবিধা করে দিতে। 

Comments :0

Login to leave a comment