Baranagar murder

বরানগরে যুবতী হত্যায় ধৃতকে পেশ বারাকপুর আদালতে

জেলা

বরানগরে যুবতী হত্যায় দিল্লি থেকে ধৃত ধরমবীর কুমারকে তোলা হলো বারাকপুর মহকুমা আদালতে।  
দিল্লির আনন্দবিহার স্টেশন চত্বর থেকে ধরমবীরকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে এনে জেরা শুরু করেছে পুলিশ।
বরানগরে যুবতী অঞ্জলি সাউয়ের হত্যার তদন্তে ধরমবীরকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পুলিশের কড়া নিরাপত্তায় ধরমবীরকে আদালতে পেশ করা হয়।
চলতি সপ্তাহে উত্তর ২৪ পরগনার বরানগরে ওই তরুণী অঞ্জলি সাউয়ের নিথর দেহ উদ্ধার হয় তাঁর দিদি ও জামাইবাবুর ফ্ল্যাট থেকে। তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।  পরিবার পক্ষ প্রথম থেকেই এটিকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করা হয়। 
বরানগর থানার একটি বিশেষ তদন্তকারী দল অভিযুক্তকে খুঁজে বার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অনলাইন গেমিংয়ের মাধ্যমে ধরমবীর নামের এক যুবকের সঙ্গে অঞ্জলির সম্পর্ক গড়ে উঠেছিল। অনলাইন গেম পাবজি খেলাকে ঘিরে আর্থিক লেনদেন চলত দু’জনের মধ্যে। আর্থিক লেনদেন ঘিরে অশান্তির জেরে বরানগরের ওই ফ্ল্যাটে ঢুকে তরুণীকে খুন করে ধরমবীর। খুনের পরেই এলাকা ছেড়ে পালিয়ে দক্ষিণেশ্বরের একটি হোটেলে গিয়ে ওঠে এবং খুনের তথ্য ও প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে দিল্লি পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। 
পুলিশ জানিয়েছে যে ময়না তদন্তে উঠে এসেছে এমন তথ্য প্রথমের ভারি জিনিস দিয়ে  তাকে আঘাত করা হয়। মুখ ফাটিয়ে দেওয়া হয় দেওয়ালে ধাক্কা দিয়ে।

Comments :0

Login to leave a comment