exams suspended at IIT Roorkee

আইআইটি রুরকিতে শিক্ষার্থীর মৃত্যু, ২২ নভেম্বর পর্যন্ত স্থগিত পরীক্ষা

জাতীয়

আইআইটি রুরকিতে ২০ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর, প্রতিষ্ঠানটির ৭০টি পরীক্ষা পিছিয়ে ২২ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে,  শনিবার এমনটাই জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের এক আধিকারিক। পরীক্ষাগুলি মূলত শুক্রবার হওয়ার কথা ছিল।
মৃত শিক্ষার্থীর নাম আয়ুষ রাজৌরিয়া। আত্মহত্যার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। 
গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের বাসিন্দা ওই শিক্ষার্থী গণিত ও কম্পিউটিং বিষয়ক বিএস-এমএস প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 
পুলিশের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে বিষয়টি আসে। আইআইটি রুরকির নিরাপত্তা কর্মকর্তা কুলদীপ সিং নেগি কোতোয়ালি রুরকি পুলিশকে জানান যে, গোবিন্দ ভবন হোস্টেলের দ্বিতীয় তলার বিএস ১০ নম্বর ঘরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
প্রতিষ্ঠানটির আধিকারিকদের বয়ান অনুযায়ী, ওই শিক্ষার্থীর ঘর থেকে একটি  সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে তিনি ডিপ্রেশনে  ভোগার কথা এবং নিজের জীবন নিয়ে হতাশ থাকার কথা লিখেছিলেন বলে জানা গিয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, মানসিক চাপ সামলে ওঠার জন্য রাজৌরিয়া গত এক বছর ধরে ক্যাম্পাসে কাউন্সেলিং ও নিচ্ছিলেন তিনি।
পুলিশ শুক্রবার জানিয়েছে যে, ওই শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।
আইআইটি রুরকি এক বিবৃতিতে শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই মৃত্যু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।  এর ফলে, সারা দেশের আইআইটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Comments :0

Login to leave a comment